ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী বায়রো
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 14 December, 2024, 12:15 PM

ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী বায়রো

ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী বায়রো

ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী হয়েছেন ফ্রাঙ্কোইস বায়রো।গতকাল শুক্রবার দেশটির রাজনৈতিক দল ডেমোক্রেটিক মুভমেন্টের এই শীর্ষ নেতাকে ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। 

গত ৪ ডিসেম্বর পার্লামেন্টে বিরোধীদের অনাস্থা ভোটে ক্ষমতা হারান ফ্রান্সের সাবেক প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ে। তার বিদায়ের এক সপ্তাহের মাথায় নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিচ্ছেন ফ্রাঙ্কোইস বায়রো। ৭৩ বছর বয়সী বায়রোর প্রথম কাজ হবে ২০২৪ সালে পার্লামেন্টে প্রস্তাবিত বাজেটের পথ সুগম করার জন্য বিশেষ আইন প্রণয়ন করা। এই ইস্যুটি নিয়েই পার্লামেন্টে সরকারি ও বিরোধী এমপিদের লড়াই চলছে, যার জেরে বিদায় নিতে হয়েছে বার্নিয়েকে।

ফ্রান্সের শাসনব্যবস্থা প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী উভয়ের ক্ষমতার ভারসাম্যের ওপর প্রতিষ্ঠিত। বায়রো অবশ্য আগে থেকেই ম্যাক্রোঁর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।

এ ছাড়াও দেশটির পার্লামেন্টে কট্টর ডানপন্থি, বামপন্থি এবং মধ্যপন্থী সব দলের আইনপ্রণেতারা রয়েছেন। মধ্যপন্থী রাজনীতিবিদ হিসেবে পরিচিত বায়রো। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status