ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ এপ্রিল ২০২৬ ১২ বৈশাখ ১৪৩৩
প্রিমিয়াম হোল্ডিংয়ের আবাসন মেলা ও পিঠা উৎসব
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 18 January, 2025, 2:53 PM

প্রিমিয়াম হোল্ডিংয়ের আবাসন মেলা ও পিঠা উৎসব

প্রিমিয়াম হোল্ডিংয়ের আবাসন মেলা ও পিঠা উৎসব

দেশের দ্রুত বর্ধনশীল রিয়েল এস্টেট কোম্পানি প্রিমিয়াম হোল্ডিংস লিমিটেডের আয়োজনে চার দিনব্যাপী পিঠা উৎসব ও একক আবাসন মেলা শুরু হয়েছে।

বৃহস্পতিবার রাজধানীর গুলশানে কোম্পানির নিজস্ব কার্যালয়ে এই উৎসব ও মেলার উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে পিঠা উৎসবের উদ্ধোধন ঘোষণা করেন কোম্পানির চেয়ারম্যান মোস্তাফিজুল হুদা এবং কেক কেটে একক আবাসন মেলার শুভ সুচনা করেন কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক রওশন আল মাহমুদ। মেলাটি চলবে আগামী রোববার পর্যন্ত।

জানা গেছে, ঢাকায় প্রতি বছর গ্রামীণ ঐতিহ্য ও মিলন মেলার আয়োজন করে থাকে প্রিমিয়াম হোল্ডিংস লিমিটেড। তারই ধারাবাহিকতায় এবার ১৬-১৯ জানুয়ারি এই পিঠা উৎসব ও একক আবাসন মেলার আয়োজন করেছে। এবারের অনুষ্ঠানে প্রিমিয়াম হোল্ডিংসের চারটি প্রকল্প সম্পর্কে অবগত করেন ব্যবস্থাপনা পরিচালক রওশন আল মাহমুদ।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কোম্পানির পরিচালক নাজনীন আক্তার, উপদেষ্টা নুরুল ইসলাম, বিজনেস ডেভেলপমেন্ট প্রধান রেজাউল করিম, সিওও আশরাফুল আলম, টিম লিডার শিমুল সরকার, মাহিন ইসলামসহ সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status