ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ এপ্রিল ২০২৬ ১২ বৈশাখ ১৪৩৩
মাইকে ঘোষণা দিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ওসিসহ আহত ৫০
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 18 January, 2025, 1:59 PM

মাইকে ঘোষণা দিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ওসিসহ আহত ৫০

মাইকে ঘোষণা দিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ওসিসহ আহত ৫০

ফরিদপুরের নগরকান্দায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষে জড়িয়েছে দুই দল গ্রামবাসী। দুই দিন ধরে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ায় অন্তত ৫০ জন আহতের খবর পাওয়া গেছে।

শুক্রবার (১৭ জানুয়ারি) রাতে ও শনিবার সকালে উপজেলার ফুলসুতি ইউনিয়নের সলিথা গ্রামবাসীর সঙ্গে নগরকান্দা পৌরসভার মিরাকান্দা গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় দুই পক্ষই বল্লম, রাম দা, ইট-পাটকেলসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে বেশ কয়েকটি দোকান ও বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, শুক্রবার রাতে সলিথা মাদ্রাসার ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মিরাকান্দা ও সলিথা গ্রামবাসীর মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে ওয়াজ মাহফিল এলাকায় সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শুক্রবারের ঘটনার জের ধরে শনিবার সকালে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দেশীয় অস্ত্র নিয়ে আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয়পক্ষ। এ সময় নগরকান্দা থানার ওসি সফর আলীসহ ৬ পুলিশ সদস্য আহত হয়েছেন।

দুই পক্ষের অন্তত ৫০ জন আহতের খবর পাওয়া গেছে। গুরুতর আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও নগরকান্দা উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাছাড়া প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন অনেকেই।

সিনিয়র সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) আসাদুজ্জামান শাকিল বলেন, পূর্ব শত্রুতার জের ধরে দুই দল গ্রামবাসীর মধ্যে শুক্রবার রাতে ও শনিবার সকালে সংঘর্ষ হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status