|
মেয়ে নিসার সঙ্গে ৩ বছর কথা বন্ধ ছিল কাজলের
নতুন সময় ডেস্ক
|
![]() মেয়ে নিসার সঙ্গে ৩ বছর কথা বন্ধ ছিল কাজলের নিসা ‘জেন-জি’ প্রজন্মের প্রতিনিধি, অন্যদিকে কাজল বড় হয়েছেন ভিন্ন পরিবেশে। চিন্তাভাবনার এই পার্থক্যই মা-মেয়ের বিরোধের মূল কারণ হয়ে দাঁড়ায়। কাজল জানান, নিসার বয়স যখন ১২, তখন থেকেই বিরোধের সূত্রপাত। মেয়ে বড় হওয়ার সাথে সাথে সেই দূরত্ব আরো বাড়ে। কাজল বলেন, ওকে কিছুতেই বুঝতে পারতাম না। আমাদের মধ্যে প্রচণ্ড ঝগড়া হতো। সম্পর্কের এই তিক্ততা কাজলকে ভাবিয়ে তোলে। অবশেষে একজন পরিণত মানুষ হিসেবে তিনিই প্রথম উদ্যোগ নেন। কাজল ঠিক করেন যে, ঝগড়া না করে মেয়ের সাথে যুক্তি দিয়ে কথা বলবেন এবং নিসা যতক্ষণ তার কথা শুনতে রাজি না হবে, ততক্ষণ তিনি চেষ্টা চালিয়ে যাবেন। ধীরে ধীরে কাজলের এই কৌশলে কাজ হতে শুরু করে। কাজল উপলব্ধি করেন যে, সারাক্ষণ উপদেশ দেওয়ার চেয়ে মেয়ের কথা মন দিয়ে শোনা বেশি জরুরি। তার কথায়, নিসার পাশে বসে তিনি শুধু তার কথা শুনতে শুরু করেন। নিসার মতামতকে গুরুত্ব দিতে থাকেন। উপদেশ দেওয়ার অভ্যাস কমিয়ে দেন। এই ছোট ছোট পরিবর্তনই তাদের সম্পর্কে বড় মোড় এনে দেয়। মা ও মেয়ের মধ্যে দ্বন্দ্বের পরিবর্তে তৈরি হয় সুন্দর আলাপচারিতার জায়গা। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
