ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬ ১১ বৈশাখ ১৪৩৩
ভূরুঙ্গামারীতে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির প্রশিক্ষণ কর্মশালা
এফ কে আশিক,ভূরুঙ্গামারী
প্রকাশ: Saturday, 18 January, 2025, 7:11 PM

ভূরুঙ্গামারীতে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির প্রশিক্ষণ কর্মশালা

ভূরুঙ্গামারীতে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির প্রশিক্ষণ কর্মশালা

"সঠিক তথ্যে ভোটার হব, নির্বাচনে ভোট দেব" এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি ২০২৫ উপলক্ষে সুপার ভাইজার ও তথ্য সংগ্রকারীদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৮ জানুয়ারি) সকালে উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রশিক্ষণ কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস। প্রশিক্ষণ পরিচালনা করেন জেলা নির্বাচন অফিসার আলমগীর হোসেন ও  উপজেলা নির্বাচন অফিসার (ভারপ্রাপ্ত) নাজমুল হুদা।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ২০০৮ সালের ১ জানুয়ারী বা তার পূর্বে যাদের জন্ম অর্থাৎ ২০২৬ সালের ১ জানুয়ারী পর্যন্ত যে সব ব্যক্তির বয়স ১৮ বছর পূর্ণ হবে বা বেশি হবে অথবা ভোটার তালিকা হালনাগাদের বিগত কার্যক্রমে বাদ পড়েছেন তাদের সব তথ্য সংগ্রহ করা হবে। তথ্য সংগ্রহকারীগণ আগামী ২০ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন। প্রশিক্ষণ কর্মশালায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারী দপ্তরের ৯০ জন তথ্য সংগ্রহকারী ও ১৮জন সুপারভাইজার অংশগ্রহণ করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status