|
ভান্ডারিয়ায় বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাইয়ের মূলহোতা আটক
নতুন সময় প্রতিনিধি
|
![]() ভান্ডারিয়ায় বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাইয়ের মূলহোতা আটক উল্লেখ্য গত ১৮ নভেম্বর রাত সাড়ে ৮টার দিকে পৌর শহরের হারুন জোমাদ্দার এর ছেলে মো. সুমন জোমাদ্দার প্রতিদিনের ন্যায় ভান্ডারিয়া বাজার থেকে বিকাশের দোকান বন্ধ করে দক্ষিণ পূর্ব ভান্ডারিয়া বাড়িতে পৌঁছা মাত্র ওঁত পেতে থাকা ৪-৫ জনের একদল দুর্বৃত্ত সুমনকে লক্ষ্য করে তার চোখে মরিচের গুড়া ছিটিয়ে তার সঙ্গে থাকা টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে যায়। এ সময় তিনি একজনকে ঝাপটে ধরলে অন্য ছিনতাইকারীরা তাকে এলোপাথারি কুপিয়ে জখম করে। এ সময় সুমনের ডাক চিৎকার প্রতিবেশীরা এগিয়ে এসে দুইজন ছিনতাইকারী পৌরসভার ৫নং ওয়ার্ডের ছিদ্দিক হাওলাদারের ছেলে রাব্বি হাওলাদার এবং কালাম হাওলাদারের ছেলে তায়েব হাওলাদার কে আটক করে। পরে রাব্বি হাওলাদারের কললিষ্ট চেককরে ছিনতাইয়ের মুলহোতা কালাম ফরাজির নাম সামনে আসে। মামলার তদন্ত কর্মকর্তা মোঃ নাজির হোসেন জানান, ছিনতাইয়ের সময় রাব্বি হাওলাদার আটক হলে তার কল লিস্ট পর্যালোচনা করে এই ঘটনায় কালাম ফরাজির সম্পৃক্ততা পাওয়া যায়। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পরে র্যাব-৮ তাকে আটকরে থানায় হস্তান্তর করে। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
‘পিঙ্ক ডে’ উদযাপনের মাধ্যমে স্তন ক্যানসার সচেতনতায় দারাজের নারী প্ল্যাটফর্ম ‘ডি-উইমেন’
যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এবার বাড়তি সহায়তা চাই: অর্থমন্ত্রী
দক্ষিণ এশিয়ার তরুণ জনগোষ্ঠী: সম্ভাবনা, নাকি অর্থনীতির বাড়তি চাপ?
বাকলজোড়ায় কৃষক কার্ডের তথ্য সংগ্রহ উদ্বোধন, অবৈধ লেনদেন ঠেকাতে সতর্ক থাকার নির্দেশ
পঞ্চগড়ে জলবায়ু বিপদাপন্নতা ও পরিবেশ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
লাকসাম স্টেডিয়াম সংস্কারে ৭ দফা দাবিতে ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান
গাজীপুরে নকল ব্র্যান্ডের সাবান-ডিটারজেন্ট তৈরি, প্রতিষ্ঠানকে ৯৫ হাজার টাকা জরিমানা
নেছারাবাদে অনুমোদনহীন আইসক্রীম কারখানা, মালিককে ২০ হাজার টাকা জরিমানা
