|
শ্যামনগরের দ্বীপাঞ্চল গাবুরার বেড়ীবাঁধের কাজ পরিদর্শন করলেন মন্ত্রি পরিষদ সচিব ড,আব্দুর রশিদ
রবিউল ইসলাম, শ্যামনগর
|
![]() শ্যামনগরের দ্বীপাঞ্চল গাবুরার বেড়ীবাঁধের কাজ পরিদর্শন করলেন মন্ত্রি পরিষদ সচিব ড,আব্দুর রশিদ এর পর তিনি পশ্চিম সুন্দরবনের দর্শনীয় কলাগাছি পর্যটন কেন্দ্র ও দোবেকী ফরেস্ট অফিস সহ সুন্দরবন ভ্রমন করেন। এর আগে সকাল সাড়ে ১১ টার দিকে তাকে শ্যামনগরের ইউএনও মোছাঃ রনি খাতুনের নেতৃত্বে সরকারী কর্মকর্তাগন শ্যামনগরে প্রবেশের আগ মুহুর্তে মৌতলা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ উপজেলার ফুলেল শুভেচ্ছা জানানো হয়।এরপর মন্ত্রী পরিষদ সচিব শ্যামনগর উপজেলা পরিষদ ভবন পরিদর্শন শেষে বংশ্বীপুর শাহী মসজিদে নামাজ আদায় করেন। এ সময় উপস্থিত খুলনা বিভাগীয় কমিশনার মোঃ হেলাল মাহমুদ শরীফ, ডিআইজি রেজাউল হক পিপিএম, পাউবোর এক্সেন শাখাওয়াত হোসেন, এসই সৈয়দ সাইদুল ইসলাম, সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ, এসপি মনির“ল ইসলাম,উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রনি খাতুন, সহকারী কমিশনার ভুমি আব্দুল্লাহ আল রিফাত, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির মোল্যা প্রমুখ।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
ভূরুঙ্গামারীতে চেয়ারম্যান প্রার্থীর বাড়িতে লুটপাট-অগ্নিসংযোগ, অর্ধকোটি টাকার ক্ষতি
বাগমারায় ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির নামে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ
বাঘাইছড়িতে দমকা হাওয়ায় গাছ পালা ভেঙ্গে জনদুর্ভোগ সেনাবাহিনীর সহযোগিতায় যান চলাচল স্বাভাবিক
কুড়িগ্রামে জমি নিয়ে ভাই-বোনদের বিরোধ: ধান কাটতে বাধা, থানায় অভিযোগ
