ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৯ এপ্রিল ২০২৬ ১৬ বৈশাখ ১৪৩৩
চরভদ্রাসনে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ উপলক্ষে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 29 April, 2026, 6:09 PM

চরভদ্রাসনে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ উপলক্ষে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

চরভদ্রাসনে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ উপলক্ষে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা মাল্টিপারপাস হলরুমে বুধবার দিনব্যাপী পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ খ্রি. বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। “প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)” প্রকল্পের আওতায় বিশ্বব্যাংক ও ইফাদের আর্থিক সহযোগিতায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই কর্মশালার আয়োজন করে।

উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া মমতাজ কর্মশালায় সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ শাহাদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পরিচালক রইস উদ্দিন।

কর্মশালায় স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার ইমরান বিন ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার নিল কমল সন্ন্যাসী। সেশন পরিচালনা করেন উপজেলা সমবায় অফিসার মোঃ ইয়াকুব আলী চৌধুরী। এছাড়া বক্তব্য দেন মো. ইয়াকুব আলী, সাংবাদিক লিয়াকত আলী লাবলু ও কৃষক মুরাদ বেগসহ অন্যান্যরা।

কর্মশালায় খোরপোষ কৃষিকে বাণিজ্যিক কৃষিতে রূপান্তরের বিভিন্ন কলাকৌশল সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়। জানা যায়, উপজেলার প্রতিটি ইউনিয়নে ২৫ জন কৃষক নিয়ে একটি করে পার্টনার ফিল্ড স্কুল গঠন করা হয়েছে। এসব স্কুলের মাধ্যমে নিরাপদ খাদ্য উৎপাদনে বিদ্যমান সমস্যা ও প্রতিবন্ধকতা চিহ্নিত করে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সমাধান করা হচ্ছে।

এছাড়া পার্টনার ফিল্ড স্কুলগুলোকে সমবায় কার্যক্রমের আওতায় এনে সদস্যদের বিভিন্ন আয়বর্ধক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পরিকল্পনা রয়েছে। নিরাপদ খাদ্য সরবরাহ নিশ্চিত করতে বাজার ব্যবস্থাপনাও এর সঙ্গে যুক্ত করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status