ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৯ এপ্রিল ২০২৬ ১৬ বৈশাখ ১৪৩৩
বেলকুচি পৌরসভার উপ-সহকারী প্রকৌশলীকে কারণ দর্শানোর নোটিশ প্রদান
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 29 April, 2026, 6:06 PM

বেলকুচি পৌরসভার উপ-সহকারী প্রকৌশলীকে কারণ দর্শানোর নোটিশ প্রদান

বেলকুচি পৌরসভার উপ-সহকারী প্রকৌশলীকে কারণ দর্শানোর নোটিশ প্রদান

সিরাজগঞ্জের বেলকুচি পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী শাহ আলমের বিরুদ্ধে ওঠা অনিয়ম ও দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক আফরিন জাহানের স্বাক্ষরিত এই নোটিশে তিন কার্যদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়।

অভিযোগগুলোর মধ্যে প্রকৌশল কাজে অনিয়ম এবং প্ল্যান-ডিজাইনকে ঘিরে সিন্ডিকেটের সম্পৃক্ততার বিষয় উল্লেখ রয়েছে। এ ঘটনার তদন্তে উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলামকে আহ্বায়ক করে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে ব্যাখ্যা পাওয়ার পর বিষয়টি পর্যালোচনা করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, গত ২৭ এপ্রিল উপজেলা পরিষদ চত্বরে সিরাজগঞ্জ জেলা বিল্ডিং ডিজাইন অ্যাসোসিয়েশনের উদ্যোগে এক মানববন্ধনে সংশ্লিষ্ট প্রকৌশলীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উত্থাপন করা হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status