ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৬ জুন ২০২৬ ২ আষাঢ় ১৪৩৩
নেছারাবাদে বিএনপি নেতা ওয়াহিদের জানাজায় মানুষের ঢল
ওমর ফারুক
প্রকাশ: Tuesday, 16 June, 2026, 7:39 PM

নেছারাবাদে বিএনপি নেতা ওয়াহিদের জানাজায় মানুষের ঢল

নেছারাবাদে বিএনপি নেতা ওয়াহিদের জানাজায় মানুষের ঢল

হাজার হাজার মানুষের অংশগ্রহণে পিরোজপুরের নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো.ওয়াহিদুজ্জামান ওয়াহিদের
জানাজা সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টায় ফজিলা রহমান মহিলা কলেজ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।


ওয়াহিদ জননন্দিত রাজনৈতিক ব্যক্তিত্ব ও সবার কাছে গ্রহণযোগ্য ব্যক্তি ছিলেন বলে জানিয়েছেন তার জানাজায় উপস্থিত রাজনৈতিক নেতৃবৃন্দ। মঙ্গলবার ভোরে ওয়াহিদুজ্জামানের লাশবাহী অ্যাম্বুলেন্স স্বরূপকাঠি পৌঁছালে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। তাকে শেষবারের মত দেখতে ও শ্রদ্ধা জানাতে ছুটে আসেন ছোট বড় সবাই। 

তার জানাজায় গৃহায়ন ও গণপূর্ত প্রতিম›ত্রী আহম্মদ সোহেল মনজুর,পিরোজপুর ৩ আসনের সংসদ সদস্য মো. রুহুল আমিন দুলাল, পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ মো. আলমগীরহোসেন,পিরোজপুর জেলা বিএনপি’র আহবায়ক মো. নজরুল ইসলাম খান,সদস্য   সচিব মো. সাইদুল ইসলাম কিসমত,সাবেক সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু,জেলা শ্রমিক দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বাতেন, কাউখালী উপজেলার সাবেক চেয়ারম্যান ,কাউখালী বিএনপি সভাপতি মো. আহসান কবিরসহ স্থানীয় কিবএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ,নেছাবাদ উপজেলা জামায়াতের আমির আবুল কালাম আজাদসহ,বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ অংশ নেন। ওয়াহিদ গত ১৩ জুন (শনিবার) সন্ধ্যায় দিল্লির ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীনঅবস্থায় মারা যান।

 তিনি উপজেলার সুটিয়াকাঠি ইউনিয়নের কৌরিখাড়া গ্রামের মৃত আলহাজ্ব মো. হাবিবুর রহমানের ছেলে। মৃত্যুকালে স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়ে রেখে যান তিনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status