ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৭ জুন ২০২৬ ৩ আষাঢ় ১৪৩৩
পৃথক অভিযানে ফেনসিডিল-ইয়াবাসহ আটক ৩, জব্দ দুই যানবাহন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 17 June, 2026, 10:52 AM

পৃথক অভিযানে ফেনসিডিল-ইয়াবাসহ আটক ৩, জব্দ দুই যানবাহন

পৃথক অভিযানে ফেনসিডিল-ইয়াবাসহ আটক ৩, জব্দ দুই যানবাহন

গাজীপুর মহানগরীর গাছা থানা এলাকায় পৃথক মাদকবিরোধী অভিযানে তিন মাদক কারবারিকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। মঙ্গলবার (১৫ জুন) রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এসব অভিযানে ভারতীয় আমদানি নিষিদ্ধ ৬৪ বোতল ফেনসিডিল, ২০ পিস ইয়াবা ও কিছু ফুয়েল পেপার উদ্ধার করা হয়। একই সঙ্গে একটি প্রাইভেটকার ও একটি পিকআপ জব্দ করা হয়েছে।


আইনশৃঙ্খলা বাহিনী জানায়, প্রথম অভিযানে মোহাম্মদ শাহরিয়ার ইসলাম (২৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তার হেফাজত থেকে ৬৪ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় একটি প্রাইভেটকার ও একটি পিকআপ জব্দ করা হলেও অভিযানের সুযোগে গাড়ির চালক পালিয়ে যান। এ ঘটনায় নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

একই রাতে গাছা থানার খাইলকুর দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত আরেক অভিযানে খোরশেদ আলম ও মেহেদী হাসানকে আটক করা হয়। তাদের কাছ থেকে ২০ পিস ইয়াবা ও কিছু ফুয়েল উদ্ধার করা হয়েছে। এ ঘটনাতেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, আটক ব্যক্তিদের মধ্যে একজনের বিরুদ্ধে পূর্ব থেকেই ছয়টি মামলা রয়েছে। তার অপরাধমূলক কর্মকাণ্ডের বিষয়ে আরও তথ্য যাচাই করা হচ্ছে বলে সংশ্লিষ্ট থানা সূত্র জানিয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদুজ্জামান বলেন, "মাদকের বিরুদ্ধে পুলিশের চলমান অভিযান আরও জোরদার করা হবে। মাদক কারবারের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না এবং তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"

তিনি আরও জানান, মাদক নির্মূলে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status