ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৭ জুন ২০২৬ ৩ আষাঢ় ১৪৩৩
মাদারগঞ্জে যুবলীগ নেতাকে মারধর করে পুলিশে সোপর্দ করল ছাত্রদল
আশিকুর রহমান, মাদারগঞ্জ
প্রকাশ: Wednesday, 17 June, 2026, 10:49 AM

মাদারগঞ্জে যুবলীগ নেতাকে মারধর করে পুলিশে সোপর্দ করল ছাত্রদল

মাদারগঞ্জে যুবলীগ নেতাকে মারধর করে পুলিশে সোপর্দ করল ছাত্রদল

জামালপুরের মাদারগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী যুবলীগের উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান পাক্কী (৩৭)-কে তার কর্মস্থল থেকে মারধর করে পুলিশে সোপর্দ করেছে ছাত্রদলের নেতাকর্মীরা।

​মঙ্গলবার (১৬ জুন) দুপুরে ছাত্রদলের একদল নেতাকর্মী ওই নেতার কর্মস্থল বালিজুড়ী এস এম সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসায় যান। সেখানে তাকে মারধরের পর পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে তাকে আটক করে থানায় নিয়ে যায় এবং একটি বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করে। মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

​আটক ওবায়দুর রহমান পাক্কী পৌর শহরের বালিজুড়ী পূর্বপাড়া এলাকার মৃত তোতা মন্ডলের ছেলে। তিনি উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদকের পাশাপাশি বালিজুড়ী এস এম সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসার স্টাফ হিসেবে কর্মরত আছেন।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২২ সালে শহরের গাবেরগ্রামে উপজেলা বিএনপির কর্মসূচিতে হামলার মামলার আসামি ছিলেন পাক্কী। দীর্ঘদিন পলাতক থাকার পর ২০২৫ সালে তিনি আদালতে আত্মসমর্পণ করে কারাভোগ করেন। পরবর্তীতে জামিনে মুক্ত হয়ে তিনি আবারও আত্মগোপনে চলে যান। গত ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে বিএনপি সরকার গঠন করার পর অন্যান্য আওয়ামী লীগ নেতাকর্মীদের মতো পাক্কীও প্রকাশ্যে আসতে শুরু করেন। নতুন কোনো মামলা না থাকায় সম্প্রতি তিনি নিজ কর্মস্থল মাদ্রাসায় নিয়মিত যাতায়াত শুরু করেছিলেন।

​মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় জানান, নাশকতা সংশ্লিষ্টতার অভিযোগে নিষিদ্ধ সংগঠনের ওই যুবলীগ নেতাকে আটক করা হয়েছে। পরে তাকে একটি বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status