ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৭ এপ্রিল ২০২৬ ১৩ বৈশাখ ১৪৩৩
উজিরপুরের সন্ধ্যা নদী থেকে ট্রলার চালক মাহবুবকে অপহরণের অভিযোগ।
উজিরপুর বরিশাল প্রতিবেদক
প্রকাশ: Saturday, 1 February, 2025, 6:21 PM

উজিরপুরের সন্ধ্যা নদী থেকে ট্রলার চালক মাহবুবকে অপহরণের অভিযোগ।

উজিরপুরের সন্ধ্যা নদী থেকে ট্রলার চালক মাহবুবকে অপহরণের অভিযোগ।

বরিশাল জেলার উজিরপুর উপজেলার মুন্ডপাশা গ্রামের ট্রলার চালক মাহাবুল হাওলাদারকে বাবুগঞ্জ-উজিরপুর সন্ধ্যা নদী থেকে  করার অভিযোগ পাওয়া গেছে। 
 তিনি উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়নের পশ্চিমমুন্ডপাশা গ্রামের সেকান্দার হাওলাদারের ছেলে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, মাহাবুল হাওলাদার শিকারপুর খেয়াঘাটে নিয়মিত পারাপারের জন্য ট্রলার চালাতেন।  
৩১জানুয়ারি  রাত সাড়ে ১০ টার দিকে ৮ থেকে ১০ জন  তরুণ ও কিশোর যাত্রী তার ট্রলারে ওঠে। 
নদীর মাঝখানে পৌঁছালে হঠাৎ চিৎকার শোনা যায়। তবে আশপাশে অন্য কোনো ট্রলার না থাকায় কেউ সাহায্য করতে আসেনি। 
 নদীর পাড়ে থাকা প্রত্যক্ষদর্শীদ ও সজনদের ধারণা পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে তাকে অপহরণ করা হয়েছে। 
এ ঘটনায় বাবুগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন পরিবার। 
এদিকে উভয় থানার পুলিশ অপহৃত ব্যক্তিকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। 
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। 
এ রিপোর্ট লেখা পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি। 
উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম জানান উজিরপুর মডেল থানা পুলিশ ও বাবুগঞ্জ থানা পুলিশ যৌথ ভাবে উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status