|
গাজীপুরে জামায়াত বিএনপি ও জনসাধারণের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধব
ফাহিম ফরহাদ, গাজীপুরঃ
|
![]() গাজীপুরে জামায়াত বিএনপি ও জনসাধারণের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধব শনিবার সকাল ১১ টায় নগরীর জাঝর বিশ্বরোড এলাকায় গাজীপুর জেলা শ্রমিক দলের সাবেক সভাপতি ও প্রধান সমন্বয়ক বাংলাদেশ কৃষি ফার্ম আকতারুজ্জামান বাবুল এর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন মহানগর বিএনপি'র সাবেক প্রকাশনা সম্পাদক আজিজুল হক রাজু, ৩২ নং ওয়ার্ড বিএনপি'র সভাপতি হামিদ মন্ডল, টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজ এর সিনিয়র শিক্ষক মো: রেজানুর ইসলাম ও জামাল উদ্দিন গাছা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হামিদ প্রমূখ। এ সময় বক্তব্যে আখতারুজ্জামান বাবুল বলেন, গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে ফ্যাসিস্ট, আওয়ামীলীগের পতনের পর তাদের দোষররা সাধারণ মানুষকে নানাভাবে বিভ্রান্তিতে ভোগাচ্ছে, ভূলভাল তথ্য ছড়িয়ে সাধারণ মানুষকে বোকা বানানোর চেষ্টা করছে। বর্তমান সময়ে তারা সন্ত্রাসী, চাঁদাবাজিসহ মামলা বানিজ্যের মত নোংরা কর্মকান্ড করে বিএনপির ভাবমূর্তি নষ্ট করার নীল নকশায় মেতেছে। টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজ এর সিনিয়র শিক্ষক রেজানুর ইসলাম তার বক্তব্যে বলেন, সম্প্রতি আওয়ামীলীগের কতিপয় দোসররা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং জুলাই -আগষ্ট বিপ্লবে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার লক্ষ্যে পরিকল্পিতভাবে অনেক পদধারী আওয়ামীলীগের নেতাদের নাম বাদ দিয়ে বিএনপি জামায়াতসহ এলাকার নিরপরাধ, নিরিহ মানুষের নামে মিথ্যা মামলা দায়ের করেছেন। থানায় মামলা না করে দোসরদের সাথে আঁতাত করে কোর্টে মামলা দায়ের করেছেন। এই মামলার প্রতিবাদে মুলত এই মানববন্ধন। এ সময় মানববন্ধনে গাজীপুর মহানগর ৩২নং ওয়ার্ড যুবদলের সভাপতি নূর মোহাম্মদ বাবু, সিনিয়র সহ-সভাপতি মো: আলমাছ খান, ৩২ নং ওয়ার্ড বিএনপি'র নেতা গিয়াস উদ্দীন, বিএনপি নেতা আব্বাস আলী, সাপ্তাহিক বিজয় বার্তার প্রকাশক ও সম্পাদক মোঃ আমজাদ হোসেন-সহ বিএনপি ও এর সহযোগী অঙ্গসংগঠনের অন্যান্য নেতাকর্মী এবং গাছা থানার সর্বস্তরের জনগণের একাংশ এতে উপস্থিত ছিলেন।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
