|
দেশের অস্থিরতা ও নৈরাজ্য দূরীকরনে দ্রুত নির্বাচন দিতে হবে: ড. মোশাররফ হোসেন
নতুন সময় প্রতিবেদক
|
![]() দেশের অস্থিরতা ও নৈরাজ্য দূরীকরনে দ্রুত নির্বাচন দিতে হবে: ড. মোশাররফ হোসেন উক্ত জনসভাটি সফল ভাবে বাস্তবায়নের লক্ষ্যে আজ সকাল দশটায় দাউদ কান্দি উপজেলা বিএনপির প্রধান কার্যালয়ের সামনে দাউদকান্দি বাজারে একটি প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তৃতায় ড.মোশাররফ হোসেন এ কথা বলেন। তিনি আর-ও বলেন জুলাই আগস্ট ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে আমাদের অর্জিত স্বাধীনতার চেতনা অক্ষুন্ন রেখে দেশে পূর্ন গনতন্ত্র কায়েম করতে হবে। বিগত পনের বছরে আওয়ামী দুঃশাসনে ধ্বংস হয়ে যাওয়া দেশের রাষ্ট্রীয় কাঠামো সংস্কার প্রয়োজন।তবে এ সংস্কার দীর্ঘস্হায়ী করার জন্য একটা নির্বাচিত গনতান্রিক সরকার প্রয়োজন। তাই অচিরেই নির্বাচন দিতে হবে। দাউদ কান্দি ও তিতাস উপজেলা বিএনপি ও অংগ সংগঠন আয়োজিত এই প্রস্তুতি সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সুপ্রিম কোর্টের আইনজীবী ড.খন্দকার মারুফ হোসেন। দাউদ কান্দি পৌর বিএনপির আহ্বায়ক নুর মোহাম্মদ সেলিম এর সভাপতিত্বে প্রস্তুতি সভায় কুমিল্লা উত্তর জেলা বিএনপি ও দাউদ কান্দি এবং তিতাস উপজেলা বিএনপি ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। আগামী আট ফেব্রুয়ারী অনুষ্ঠিতব্য জন সভায় সর্বস্ততরের দলীয় নেতা কর্মীদের যথা সময়ে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
