ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৬ এপ্রিল ২০২৬ ১২ বৈশাখ ১৪৩৩
যশোরে পুলিশ চেকপোস্টের ২০০ গজের মধ্যে ডাকাতি, তিন পুলিশের ক্লোজড
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 1 February, 2025, 9:53 PM
সর্বশেষ আপডেট: Saturday, 1 February, 2025, 11:25 PM

যশোরে পুলিশ চেকপোস্টের ২০০ গজের মধ্যে ডাকাতি, তিন পুলিশের ক্লোজড

যশোরে পুলিশ চেকপোস্টের ২০০ গজের মধ্যে ডাকাতি, তিন পুলিশের ক্লোজড

পুলিশ চেকপোস্টের ২০০ গজের মধ্যে যশোরে নৈশপ্রহরীকে বেঁধে ইজিবাইকের শোরুমে গভীর রাতে ডাকাতি হয়েছে। ডাকাতরা শো-রুমের তালা ভেঙে প্রায় ২৫ লাখ টাকার মালামাল নিয়ে পালিয়ে গেছে। এ ঘটনায় একজন এএসআই ও দুজন কনস্টেবলকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে।

দোকান মালিক আবুল কাশেম জানান, যশোর উপশহরের গোল্ডেন বাইক শোরুমে শুক্রবার রাত ২:৩০ মিনিটে একদল ডাকাত হানা দেয়। তারা অস্ত্রের মুখে প্রতিষ্ঠানের নৈশ প্রহরী আবুল হোসেনকে গামছা দিয়ে বেঁধে রেখে শোরুমের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে। এরপর তারা নগদ টাকা ও ব্যাটারিসহ বিভিন্ন মালামাল নিয়ে পালিয়ে যায়।

তিনি জানান, পরে ওই রাতে নৈশ প্রহরির ফোন পেয়ে আমি শোরুমে আসি। দেখতে পাই প্রতিষ্ঠান থেকে ১৫০ পিস ব্যাটারি, নগদ টাকা ও অন্যান্য মালামালসহ প্রায় ২৫ লাখ টাকার মালামাল ডাকাতরা নিয়ে গেছে। এ বিষয়ে তিনি মামলার প্রস্তুতি নিচ্ছেন।

পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, গভীর রাতে একদল ডাকাত উপশহর এলাকার নৈশপ্রহরী আবুল হোসেনকে গামছা দিয়ে বেঁধে ফেলে। এরপর শোরুমের তালা কেটে ভেতরে থাকা ইজিবাইকের ২০০টির বেশি ব্যাটারি ও অন্যান্য মালামাল নিয়ে যায়। যে দোকানে ডাকাতি হয়েছে, তার ২০০ গজের মধ্যে খাজুরা বাসস্ট্যান্ডে পুলিশের চেকপোস্ট ছিল। চেকপোস্ট থেকে ১০০ মিটারের মধ্যে রয়েছে উপশহর পুলিশ ফাঁড়ি, কিন্তু পুলিশ কিছুই টের পায়নি।

এদিকে, খবর শুনে ঘটনাস্থলে যান যশোরের পুলিশ সুপার জিয়া উদ্দিন আহমেদ। পরিদর্শন শেষে তিনি দায়িত্ব অবহেলার অভিযোগে উপশহর পুলিশ ফাঁড়ির এ এস আই ইসারত ও দুই কনস্টেবলকে পুলিশ লাইনে সংযুক্ত করেন। অতিদ্রুত ডাকাত দলের সদস্যদের শনাক্ত ও মালামাল উদ্ধার করা হবে বলে পুলিশ সুপার দোকান মালিককে আশস্ত করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status