ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ এপ্রিল ২০২৬ ১২ বৈশাখ ১৪৩৩
কোনাবাড়ী হকার্স মার্কেটে মধ্য রাতে অগ্নিকাণ্ড, ১৫ লাখ ক্ষয়ক্ষতির ধারণা
ফাহিম ফরহাদ, গাজীপুর
প্রকাশ: Saturday, 1 February, 2025, 11:46 PM

কোনাবাড়ী হকার্স মার্কেটে মধ্য রাতে অগ্নিকাণ্ড, ১৫ লাখ ক্ষয়ক্ষতির ধারণা

কোনাবাড়ী হকার্স মার্কেটে মধ্য রাতে অগ্নিকাণ্ড, ১৫ লাখ ক্ষয়ক্ষতির ধারণা

গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়িতে হকার্স মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এঘটনায় মার্কেটের ৯ টি কাপড়ের দোকান পুড়ে বশ্মিভূত হয়েছে। তবে এতে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

শুক্রবার (৩১ জানুয়ারি) দিবাগত রাত বারোটার সময় মহানগরীর কোনাবাড়িতে অবস্থিত হকার্স মার্কেটের একটি কাপড়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। পরে আগুন মুহূর্তের মধ্যে পাশে থাকা আরও ৮ টি দোকানে ছড়িয়ে পড়ে।

আগুনে ক্ষতিগ্রস্তরা হলেন, আব্বাস, সেন্টু মিয়া, সাইদ, রুবেল মিয়া , বাসেত মিয়া ও নুরুল ইসলাম।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার দিবাগত রাত বারোটার দিকে কোনাবাড়ি হকার্স মার্কেটে একটি কাপড়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন পাশে থাকা অন্যান্য কাপড়ের দোকানগুলোতে মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। শুরুতে দোকান মালিকরা আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে কোনাবাড়ি মডার্ন ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের কর্মীরা প্রায় আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

কোনাবাড়ি মডার্ন ফায়ার সার্ভিস সূত্রে জানাযায়, আব্বাসের ২ টি, সেন্টু মিয়ার ২ টি, সাইদের ২ টি , রুবেল মিয়ার ১ টি , বাসেত মিয়ার ১টি ও নুরুল ইসলামের ১টি কাপড়ের দোকান আগুনে ক্ষতিগ্রস্ত হয়। এসময় প্রায় ৫০ লক্ষ টাকার কাপড় উদ্ধার করা হয়।

কোনাবাড়ি মডার্ন ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর মোঃ সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে কোনাবাড়ি মডার্ন ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তিনি বলেন, আনুমানিক ১৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status