ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬ ১১ বৈশাখ ১৪৩৩
দোয়া চাইলেন সারজিস আলমের শ্বশুর
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 2 February, 2025, 12:42 PM

দোয়া চাইলেন সারজিস আলমের শ্বশুর

দোয়া চাইলেন সারজিস আলমের শ্বশুর

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলমের বিয়ের দু-দিন পর দোয়া চেয়েছেন তার শ্বশুর ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. লুৎফর রহমান।

রোববার (২ ফেব্রুয়ারি) সকালে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দোয়া চান তিনি।

এর আগে শুক্রবার (৩১ জানুয়ারি) লুৎফর রহমানের বড় মেয়ে শারমিন আক্তার রাইতার সঙ্গে বিয়ে হয় সারজিস আলমের।

পেশাগত কারণে সারজিসের শ্বশুর লুৎফর রহমান স্ত্রী, মেয়ে ও দুই ছেলেকে নিয়ে রাজধানীর বাসাবো এলাকার শাহজাহানপুর এলাকায় বসবাস করেন। তার গ্রামের বাড়ি বরগুনা সদর উপজেলার ২নং গৌরীচন্না ইউনিয়নের লাকুরতলা নামক এলাকায়। সারজিস আলমের স্ত্রী রাইতা পবিত্র কোরআনের হাফিজা এবং তিন ভাই বোনের মধ্যে বড়। তিনি সবসময় পর্দা মেনে চলায় মিডিয়ায় তার কোনো ছবি প্রকাশ হয়নি।

সারজিস আলমের শ্বশুরের পোস্টটি হুবহু তুলে ধরা হলো-

আলহামদুলিল্লাহ। আমার মেয়ে রাইতার শুভবিবাহ সম্পন্ন হয়েছে। উভয়পক্ষের পরিবারবর্গের উপস্থিতিতে সীমিত পরিসরে গাজীপুরের ভাওয়াল বনভূমির গহীনে রাজেন্দ্র ইকো রিসোর্টে গত শুক্রবার (৩১ জানুয়ারি, ২০২৫) আছর নামাজ শেষে মসজিদে বিবাহের ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

আমার পারিবারিক, পেশাগত রাজনৈতিক, একাডেমিক এবং সামাজিক বলয়ে অনেক ঘনিষ্ঠজন, শুভাকাঙ্ক্ষী, হিতাকাঙ্ক্ষী রয়েছেন। দুঃখজনক হলেও সত্যি, বিশেষ কিছু সীমাবদ্ধতা এবং নীতিগত কড়াকড়ির কারণে তাদেরকে নিমন্ত্রণ করা এমনকি অধিকাংশ মানুষকে জানানোও সম্ভব হয়নি।

তিনি দুঃখ প্রকাশ করে আরও লিখেন, আমি এ জন্য গভীর দুঃখ এবং অনুতাপ প্রকাশ করছি। ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার জন্য আপনাদের সবাইকে বিশেষ অনুরোধ করছি। কথা দিচ্ছি, আসন্ন রমজানের পরে যথাসম্ভব দ্রুততম সময়ের মধ্যে বড় পরিসরে আনুষ্ঠানিক বিবাহোত্তর জমকালো প্রীতিভোজ অনুষ্ঠান আয়োজনে সবাইকে নিমন্ত্রণ করা হবে। নব দম্পতির শুভকামনায় আপনাদের নিকট দোয়া প্রার্থনা করছি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status