|
চ্যাম্পিয়নস ট্রফির আগে আবারও চোট পেলেন সৌম্য
নতুন সময় ডেস্ক
|
![]() চ্যাম্পিয়নস ট্রফির আগে আবারও চোট পেলেন সৌম্য সোমবার (১০ ফেব্রুয়ারি) মিরপুর শের-ই বাংলায় অনুশীলনে নামেন ক্রিকেটাররা। সেন্টার উইকেটে ব্যাটিং অনুশীলনের সময় পেসার মৃত্যুঞ্জয় চৌধুরীর একটি বল সৌম্যের ডান হাতের আঙুলে আঘাত করে। সঙ্গে সঙ্গেই ব্যথায় মাঠে লুটিয়ে পড়েন এই টাইগার ওপেনার। বিসিবির ফিজিও বায়েজিদুল ইসলাম প্রাথমিক শুশ্রূষা দেন সৌম্যকে। কিছুক্ষণ বাদে ড্রেসিংরুমে হেঁটে চলে যান তিনি। চ্যাম্পিয়নস ট্রফির আগে সৌম্যের এমন আঘাত নিশ্চিতভাবে চিন্তা বাড়াবে বাংলাদেশের। কেননা এই ডান হাতের আঙুলের ইনজুরি থেকেই সেরে উঠার পর তিনি মাঠে নেমেছিলেন। যদিও তার নতুন এই চোট কতটা গুরুতর সেটি এখনও জানা যায়নি। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
