|
আসিফ আকবরের ‘কষ্ট ভীষণ’
নতুন সময় ডেস্ক
|
![]() আসিফ আকবরের ‘কষ্ট ভীষণ’ গানের শিরোনাম ‘কষ্ট ভীষণ’। আহমেদ রিজভীর কাব্য মালায় সুর দিয়েছেন আসিফ আকবরের বহু জনপ্রিয় গানের সুরকার মনোয়ার হোসেন টুটুল। আর সংগীতায়োজন করেছেন গুণী সংগীত পরিচালক পার্থ মজুমদার। গানটির ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। রূপগঞ্জের সুবর্নভূমি গ্রামের মনোরম লোকেশনে চিত্রায়ন করে নির্মাণ করা হয়েছে গানটির ভিডিও। ভিডিওতে দর্শক দেখতে পাবেন আসিফ আকবরের সঙ্গে মডেল মৌরী মাহদীর অনন্য এক রসায়ন। নতুন গান নিয়ে আসিফ আকবর জানালেন, “গানটিতে দর্শক-শ্রোতারা অনেক নতুনত্ব পাবেন। রিজভী ভাইয়ের লেখা আর টুটুল ভাইয়ের সুরের সঙ্গে পার্থ দা’র সংগীতায়োজন নিঃসন্দেহে গানটিকে ভিন্নমাত্রা দিয়েছে। আর চন্দনের ভিডিওতে আমার আর মৌরীর রসায়ন তো আছেই। আশা করছি ‘কষ্ট ভীষণ’ শ্রোতাদের ভ্যালেন্টাইন অন্যরকমভাবে রাঙিয়ে তুলবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
