ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩
দিল্লিতে কেজরির বৈঠক, হাজির পাঞ্জাবের ৯১ বিধায়ক
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 11 February, 2025, 5:37 PM

দিল্লিতে কেজরির বৈঠক, হাজির পাঞ্জাবের ৯১ বিধায়ক

দিল্লিতে কেজরির বৈঠক, হাজির পাঞ্জাবের ৯১ বিধায়ক

দিল্লিতে আপপ্রধান অরবিন্দ কেজরিওয়ালসহ দলের শীর্ষনেতাদের বৈঠকে হাজির ছিলেন পাঞ্জাবের ৯১ জন বিধায়ক। দলবদল কংগ্রেসের সংস্কৃতি, আম আদমি পার্টির (আপ) নয়—মঙ্গলবার দিল্লিতে নিজের রাজ্যের আপ বিধায়কদের সঙ্গে বৈঠকের পর এই দাবি করেছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভাগবন্ত মান। সেই সঙ্গে তার মন্তব্য, ‘পাঞ্জাবের আপ সরকারের কোনো সংকট নেই।’ ভারতীয় গণমাধ্যম  থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদন অনুসারে, আপপ্রধান অরবিন্দ কেজরিওয়ালসহ দলের শীর্ষনেতারা দিল্লির কপূরথালা হাউসে ওই বৈঠকে হাজির ছিলেন।

উপস্থিত ছিলেন পাঞ্জাবের ৯৩ জন আপ বিধায়কের মধ্যে ৯১ জন। দিল্লির বিধানসভা ভোটে শনিবার আপের ভরাডুবির পরই দলের পাঞ্জাব সরকারের ‘ভবিষ্যৎ’ নিয়ে প্রশ্ন উঠেছিল।
পাঞ্জাবের রাজ্যের বিরোধী দলনেতা তথা কংগ্রেস নেতা প্রতাপ সিং বাজওয়া দাবি করেছিলেন, ৩০ জন আপ বিধায়কের সঙ্গে তাদের যোগাযোগ রয়েছে। তার পরই তাড়াহুড়া করে পাঞ্জাবের বিধায়কদের নিয়ে বৈঠক করলেন কেজরি।

গণমাধ্যমটি বলছে, ১১৭ সদস্যের পাঞ্জাব বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার ‘জাদু সংখ্যা’ ৫৯। বর্তমানে একটি আসন খালি থাকলেও পরিষদীয় পাটিগণিতের হিসাবে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের জন্য ৫৯ জন বিধায়কের সমর্থনই প্রয়োজন। আপের মুখ্যমন্ত্রী মানসহ আপের বিধায়ক সংখ্যা ৯৩। প্রধান বিরোধী দল কংগ্রেসের ১৬।

এ ছাড়া শিরোমণি অকালি দলের তিন, বিজেপির দুই ও একজন করে বিএসপি ও স্বতন্ত্র বিধায়ক রয়েছেন পাঞ্জাব বিধানসভায়। অর্থাৎ বাজওয়ার দাবি অনুসারে ৩০ জন আপ বিধায়কের সমর্থন পেলেও কংগ্রেসের পক্ষে গরিষ্ঠতা প্রমাণ করা সম্ভব নয়। কিন্তু রয়েছে অন্য অঙ্ক। ঘটনাচক্রে, দিল্লিতে বিধানসভা ভোটের এক সপ্তাহ আগে ‘রহস্যজনক’ গাড়ি থেকে আট লাখ রুপি ও মাদক উদ্ধারের ঘটনা ঘিরে রাজনৈতিক বিতর্কের সৃষ্টি হয়েছিল দিল্লিতে। কারণ অর্থ ও মাদকের সঙ্গে সেই গাড়ি থেকে আপের প্রচারপত্র মিলেছিল বলেও দিল্লি পুলিশ দাবি করে।

গাড়িটি আটক করা হয়েছিল পাঞ্জাব ভবনের সামনে থেকে। গাড়ির রেজিস্ট্রেশনও ছিল পাঞ্জাবের। সে সময়ই পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভাগবন্ত মান অভিযোগ করেছিলেন, তার সরকার সরানোর ‘চক্রান্ত’ করছে বিজেপি। দিল্লিতে আপ সরকারের পতনের পর কেজরি ঘনিষ্ঠ মানের ‘ভবিষ্যৎ’ ঘিরে তাই তৈরি হয়েছে জল্পনা ও সংশয়। এমনকি মহারাষ্ট্রের একনাথ শিন্ডের পথ অনুসরণ করে মান এবার কেজরিকে ছেড়ে সংখ্যাগরিষ্ঠ বিধায়ককে নিয়ে এনডিএতে শামিল হতে পারেন বলেও আলোচনা শুরু হয়েছে। এই আবহে দিল্লির বৈঠকে বেশির ভাগ বিধায়ক হাজির হওয়ায় আপাতত স্বস্তিতে কেজরি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status