ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩
জীবনের লেখা ‘আদুরে দিন’ গান নিয়ে আসছেন ফাহিম
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 11 February, 2025, 5:30 PM

জীবনের লেখা ‘আদুরে দিন’ গান নিয়ে আসছেন ফাহিম

জীবনের লেখা ‘আদুরে দিন’ গান নিয়ে আসছেন ফাহিম

প্রতি বছরই ভালোবাসা দিবসে নতুন গান নিয়ে হাজির হন জনপ্রিয় গীতিকবি রবিউল ইসলাম জীবন। এবারেও বেশ কিছু গান প্রকাশ পাবে তার। এরমধ্যে একটি গান গেয়েছেন ফাহিম ইসলাম। এ গানের শিরোনাম ‘আদুরে দিন’। এর সুর ও সংগীত পরিচালনা করেছেন মিনহাজ জুয়েল। মিক্স-মাস্টারিং করেছেন আদিব কবির।

জীবন জানান, রাজধানীর বিভিন্ন মনোরম লোকেশন ও ইনডোরে শুটিং করে গানটির ভিডিওচিত্র নির্মাণ করা হয়েছে। এতে মডেল হয়েছেন নয়ন সানি ও ফারিয়া। ভিডিওচিত্রটি নির্মাণ করেছেন সৈকত রেজা।

তোর সাথে যাবো বলে, আজ দেখা পাবো বলে, যতো ইচ্ছে খুশি সাজিয়েছি/তুই এসে ছুঁয়ে দিলে, সব ব্যথা ধুঁয়ে দিলে, দূরে ভেসে যেতে রাজি আছি/ তুই আমার বৃষ্টি রোদে, আদুরে এক দিন/ কাছে এলে ভালো থাকে, এই মন গহীন’- এমন কথায় সাজানো গানটি নিয়ে আশাবাদী জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গীতিকবি রবিউল ইসলাম জীবন। তিনি বলেন, ‘দুটি মানুষের-হৃদয়ের লেনদেনের গল্প ফুটে উঠবে গানটিতে। থাকবে মিষ্টি অনুভূতি। দর্শক-শ্রোতারা পছন্দ করলেই আমাদের চেষ্টা সার্থক হবে।’

আগামী ১৪ ফেব্রুয়ারি ‘আদুরে দিন’ গানটি প্রকাশ হবে বলে নিশ্চিত করেছেন জীবন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status