ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ এপ্রিল ২০২৬ ১২ বৈশাখ ১৪৩৩
উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত বাস্তবায়নের হার ৬৮.১৬ শতাংশ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 4 March, 2025, 5:32 PM

উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত বাস্তবায়নের হার ৬৮.১৬ শতাংশ

উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত বাস্তবায়নের হার ৬৮.১৬ শতাংশ

পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, উপদেষ্টা পরিষদে যেসব সিদ্ধান্ত গৃহীত হয় তার একটা রিভিউ হয়। সেই রিভিউতে দেখা যাচ্ছে, ১৩৫টি সিদ্ধান্তের মধ্যে ৯২টি সিদ্ধান্ত বাস্তবায়িত হয়েছে। বাস্তবায়নের হার ৬৮.১৬ শতাংশ। এটা বেশ ভালো।

মঙ্গলবার (৪ মার্চ) বিকেলে ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে এক বিফ্রিংয়ে তিনি এসব কথা বলেন।

এসময় চিকিৎসক নিয়োগ প্রসঙ্গে উপদেষ্টা বলেন, পিএসসির মাধ্যমে ৩৪৯৩ জন চিকিৎসক রিক্রুট করার প্রক্রিয়া চলমান আছে। এটার অতিরিক্ত হিসেবে আরো দুই হাজার চিকিৎসক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছি। মূল উদ্দেশ্য হচ্ছে
গ্রামগঞ্জে মানুষ আসলে চিকিৎসা পায় না, তাদের জন্য পর্যাপ্ত ডাক্তার যেন নিশ্চিত করা যায়।

জ্বালানি আমদানি প্রসঙ্গে তিনি বলেন, আপনারা জানেন দুটো দেশ থেকে আমরা এলএনজি আনছি। কয়েকদিন আগে আমাদের বাণিজ্য উপদেষ্টা গিয়েছিলেন সৌদি আরবে। সেখানে আড়াঙ্কো নামে সবচেয়ে বড় কোম্পানি আছে। তাদের সঙ্গে কথা হয়েছে।  তারা বাজারে যে দামে দেয় তার চেয়ে কমে বাংলাদেশকে এলএনজি সরবরাহ করবে।

এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার, সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ, সহকারী প্রেস সচিব শুচিস্মিতা তিথি উপস্থিত ছিলেন। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status