|
স্বরাষ্ট্র উপদেষ্টার আইনশৃঙ্খলার উন্নতির গল্প হাস্যকর: বাংলাদেশ জাসদ
নতুন সময় প্রতিবেদক
|
![]() স্বরাষ্ট্র উপদেষ্টার আইনশৃঙ্খলার উন্নতির গল্প হাস্যকর: বাংলাদেশ জাসদ বুধবার (৫মার্চ) এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, আমরা গভীর উদ্বেগ ও উৎকণ্ঠার সাথে লক্ষ্য করছি দেশব্যাপী ছিনতাই, হামলা, ধর্ষণের মতো অপরাধ বেড়েই চলেছে। মব জাস্টিসের নামে মধ্যরাতে মানুষের বাসায় তল্লাশি, লুটপাটের ঘটনায় সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে। রাজধানীসহ সারা দেশে পাল্লা দিয়ে বাড়ছে চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের মতো অপরাধ। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির সূচক ক্রমেই ওপরে উঠে যাচ্ছে। পাড়া-মহল্লার গলিপথ থেকে শুরু করে রাস্তাঘাট সর্বত্র এখন ছিনতাই আতঙ্ক ভর করেছে। সন্ধ্যা নামলেই চারদিকে ছিনতাই-ডাকাতির আতঙ্কে সাধরণ মানুষ বাইরে বের হতে ভয় পায়। খোদ রাজধানীতে শত শত মানুষের সামনে রামদা দিয়ে রিকশা আরোহীর ওপর সন্ত্রাসী হামলার মতো ঘটনা ঘটছে। এমনকি বাসের মধ্যেও কেউ এখন নিজেকে নিরাপদ ভাবতে পারছেন না। ডাকাতি করে সর্বস্ব লুট করা ছাড়াও ধর্ষণের মতো পৈশাচিক ঘটনা ঘটছে। অপরাধীরা এখন যতটা সক্রিয়, পুলিশ ততটা সক্রিয় নয়। দ্রব্য মূল্যের উর্দ্ধগতিও নিম্ন আয়ের মানুষকে অপরাধগামী করে তুলছে। এমন পরিস্থিতিতে স্বরাষ্ট্র উপদেষ্টার আইনশৃঙ্খলার উন্নতির যে বয়ান তা আষাঢ়ে গল্পের মত। স্বরাষ্ট্র উপদেষ্টার আইনশৃঙ্খলার উন্নতির গল্প হাস্যকর। সরকারের উচিৎ এই ব্যার্থতাকে কাটিয়ে পরিস্থিতিকে স্বাভাবিক করতে দ্রুত পদক্ষেপ নেয়া। আমরা মনে করি এহেন পরিস্থিতি ধারাবাহিক ভাবে চললে গণতন্ত্র ও গণঅভ্যুত্থানের চেতনাও বিপন্ন হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
