|
অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠাবে যুক্তরাষ্ট্র
নতুন সময় প্রতিবেদক
|
![]() অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠাবে যুক্তরাষ্ট্র স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে গতকাল সচিবালয়ে যুক্তরাষ্ট্রে অবৈধ হয়ে পড়া লোকজনকে ফেরত আনার বিষয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাস গত মাসে বাংলাদেশ সরকারকে অবৈধ হয়ে পড়া লোকজনকে ফেরত পাঠানোর বিষয়টি অবহিত করেছে। এ ব্যাপারে সরকারকে একটি কূটনৈতিক পত্র পাঠানো হয়। প্রতিউত্তরে বাংলাদেশ সরকার অবৈধ নাগরিকদের ফেরত আনতে রাজি হয়েছে। তবে দেশটি যেন বাংলাদেশি নাগরিকদের হাত-পায়ে শিকল পরিয়ে অসম্মানজনক উপায়ে ফেরত না পাঠায়, সেটি যুক্তরাষ্ট্রের কাছে অনুরোধ করা হয়েছে। প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রে কত অবৈধ বাংলাদেশ রয়েছে, সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য সরকারের কাছে নেই। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
