ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৩ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩
মিরসরাইয়ে শহীদ মিনারে ১৪৪ ধারা জারি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 26 March, 2025, 1:12 PM

মিরসরাইয়ে শহীদ মিনারে ১৪৪ ধারা জারি

মিরসরাইয়ে শহীদ মিনারে ১৪৪ ধারা জারি

মিরসরাই কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় সংঘর্ষের আশঙ্কায় ৫০০ গজের মধ্যে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। বুধবার ভোর সাড়ে ৬টায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজা জেরিন।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মিরসরাই উপজেলার নবগঠিত কমিটি ও পদবঞ্চিত কর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মিরসরাই থানার ওসি লিখিতভাবে আইনশৃঙ্খলা অবনতির শঙ্কার কথা জানান।

জনগণের জানমাল ও সরকারি সম্পত্তি রক্ষায় ২৬ মার্চ সকাল ৮টা থেকে ২৭ মার্চ সকাল ৮টা পর্যন্ত উপজেলা প্রশাসন চত্বর ও আশপাশের ৫০০ গজ এলাকায় ১৪৪ ধারা জারি থাকবে। এ সময় সভা-সমাবেশ, মিছিল, গণজমায়েত, আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র বহনসহ পাঁচজনের অধিক একত্রে চলাফেরা নিষিদ্ধ করা হয়েছে।

জানা গেছে, গত ১৮ মার্চ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্তির পর ২৪ মার্চ নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এ কমিটির বিরোধিতা করে ২৫ মার্চ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঝাড়ু মিছিল ও বিক্ষোভ করে একাংশের নেতাকর্মীরা।

ইউএনও মাহফুজা জেরিন জানান, সংঘর্ষের গোয়েন্দা তথ্য এবং ওসির লিখিত প্রতিবেদনের ভিত্তিতে ১৪৪ ধারা জারি করা হয়েছে। শহীদ মিনার এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েনসহ সেনাবাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। তবে, স্বাধীনতা দিবসের অন্যান্য কর্মসূচি স্বাভাবিকভাবে পালিত হচ্ছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status