ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৪ জুন ২০২৬ ১০ আষাঢ় ১৪৩৩
শ্রীপুর উপজেলা শহরে গাজায় ইসরাইলি হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
মঈনুল ইসলাম সুজন, শ্রীপুর
প্রকাশ: Monday, 7 April, 2025, 2:53 PM

শ্রীপুর উপজেলা শহরে গাজায় ইসরাইলি হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

শ্রীপুর উপজেলা শহরে গাজায় ইসরাইলি হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

ফিলিস্তিনে গণহত্যা মুসলমানদের ওপর দমন নিপীড়নের প্রতিবাদে শ্রীপুর উপজেলা সদরে প্রতিবাদ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার দুপুর সাড়ে ১২ টার দিকে বিক্ষোভ মিছিল শ্রীপুর সরকারি কলেজের প্রধান ফটকের সামনে থেকে শুরু হয়ে উপজেলা শহরের প্রধান প্রাধান সড়ক প্রদক্ষিণ করে এবং স্মৃতি স্তম্ভের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে শেষ হয়। সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা ফিলিস্তিনে মুসলিম হত্যা বন্ধ ও পণ্য বর্জনের আহ্বান করেন। বক্তারা সরকারকে ফিলিস্তিনে বর্বর ইসরাইলি হামলার প্রতিবাদ জানানোর আহ্বান জানান। 

কর্মসূচিতে অংশ নেওয়া বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জানান, গাজায় চলমান সহিংসতা ও মানবিক বিপর্যয় বিশ্ব বিবেককে নাড়া দিয়েছে। নিরীহ মানুষের ওপর চালানো এই নির্যাতন বন্ধের জন্য তাঁরা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।

কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, গাজায় চলমান সহিংসতা ও মানবিক বিপর্যয় বিশ্ব বিবেককে নাড়া দিচ্ছে। নিরীহ মানুষের ওপর চালানো নির্যাতন বন্ধের দাবি জানিয়ে তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।

বিক্ষোভ মিছিলে অংশগ্রহন করেন শ্রীপুর সরকারি কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা, বিভিন্ন রাজনৈতিক দলের  সমর্থকেরা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সাধারন মুসল্লিগণ। এ সময় পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে ছিল।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status