ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৪ জুন ২০২৬ ১০ আষাঢ় ১৪৩৩
‘এমন নিকৃষ্টদের আপনি ধ্বংস করে দেন প্রভু’
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 7 April, 2025, 2:50 PM

‘এমন নিকৃষ্টদের আপনি ধ্বংস করে দেন প্রভু’

‘এমন নিকৃষ্টদের আপনি ধ্বংস করে দেন প্রভু’

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের অবিরাম বোমাবর্ষণ এবং হামলায় প্রতিনিয়ত মৃত্যুর সংবাদ পাচ্ছে বিশ্ববাসী। এ ঘটনা নাড়িয়ে দিচ্ছ সবাইকে। এই বর্বরতার বিরুদ্ধে বিক্ষোভ হচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশে। সামাজিক যোগাযোগমাধ্যমেও সরব হয়েছেন বিনোদন জগতের অনেক তারকা। এবার বিষটি নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিলেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পূজা চেরি।

ফেসবুকে দুটি আর্টওয়ার্ক এবং একটি ছবি দিয়ে তিনি তুলে ধরেছেন অসহায় ফিলিস্তিনিদের বর্তমান পরিস্থিতি। এরপর বিবেকের কাছে প্রশ্ন ছুড়ে দিয়ে ক্যাপশনে পূজা লিখেছেন, ‘এই ধ্বংসলীলার শেষ কবে প্রভু, যাদের হাত থেকে মাসুম বাচ্চাদেরও রেহাই নেই, এমন নিকৃষ্টদের আপনি ধ্বংস করে দেন প্রভু।’

পূজার এই স্ট্যাটাসের আগে ফিলিস্তিনের গাজা ও রাফা শহর নিয়ে নিজেদের অনুভূতি প্রকাশ করেন অভিনেত্রী জয়া আহসান ও অভিনেতা সিয়াম আহমেদ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status