|
নাটোরে আইনজীবীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি-৩জন আহত
মোঃ রাসেল, নাটোর
|
![]() নাটোরে আইনজীবীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি-৩জন আহত বৃহস্পতিবার (২৪ এপ্রিল) লালপুরের চকবাদেকুলপাড়া গ্রামে এ্যাড: সাধন কুমার দাসের বাড়িতে গভীর রাতে এ ঘটনা ঘটে। তিনি মৃত ননী গোপাল দাসের ছেলে। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার গভীর রাতে মুখোশধারী ডাকাত দল এ্যাড: সাধন কুমার দাসের বাড়িতে প্রবেশ করে তাকে বেঁধে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। পরিবারের দাবি এসময় তারা অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ৩ লক্ষ ১০ হাজার টাকা ও প্রায় ১০ ভরি স্বর্ণালঙ্কার মালামাল লুট করে নিয়ে যায়। ডাকাত দলের ধারালো অস্ত্রের আঘাতে এ্যাড: সাধন কুমার দাস, তার ভাতিজা রিপন কুমার দাস (৩৫) ও ভাতিজার স্ত্রী সুমী রানী (২৫) আহত হয়। স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় এ্যাডভোকেট সাধন কুমার ও রিপনকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে অপরাধীদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছেন। এ ব্যাপারে লালপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মমিনুজ্জামান জানান, রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অপরাধীদের গ্রেফতার করতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
নাঙ্গলকোটে মধ্য বয়সী এক লম্পটের বিরুদ্ধে মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
