ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
পাকিস্তানের হয়ে খেলতে নিজের পকেট থেকে টাকা ঢেলেছিলেন আমির
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 24 April, 2025, 12:03 PM

পাকিস্তানের হয়ে খেলতে নিজের পকেট থেকে টাকা ঢেলেছিলেন আমির

পাকিস্তানের হয়ে খেলতে নিজের পকেট থেকে টাকা ঢেলেছিলেন আমির

পাকিস্তানের পেসার মোহাম্মদ আমির অবশেষে জানালেন কেন তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। স্থানীয় একটি টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে আমির বলেন, টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে তাকে পুরোপুরি উপেক্ষা করা হয়েছে।

আমির প্রথম দফায় ২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান। এরপর ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের ঠিক আগে অবসর ভেঙে দলে ফেরেন। যদিও এরপর ফের ১৪ ডিসেম্বর অবসরের ঘোষণা দেন। তার কারণ, সে বিশ্বকাপের পর আবারও দল থেকে ব্রাত্য হয়ে পড়েছিলেন আমির। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিষয়টা পরিষ্কার করেন তিনি।

তিনি বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হওয়ার পর কেউ আমার সঙ্গে কথা বলেনি। কেউ বলেনি আমি ভবিষ্যতের পরিকল্পনায় আছি কিনা। একজন বুদ্ধিমান মানুষ ইঙ্গিত বুঝে নেয় — আপনি যদি পরিকল্পনায় না থাকেন, তাহলে নিজেকে নিয়ে ভাবতে হয়। আমিও সেটাই করেছি। আমি এখন সিদ্ধান্ত নিয়ে ফেলেছি — ধন্যবাদ, আন্তর্জাতিক ক্রিকেট।’

আমির জানান, বিশ্বকাপে খেলার জন্য তিনি কাউন্টি চুক্তিও ছেড়ে দিয়েছিলেন। আর পাকিস্তানের হয়ে খেলতে নিজের পকেট থেকেও টাকা খরচ করতে হয়েছে তার জানান আমির। তিনি বলেন, ‘আমি আমার কাউন্টির চুক্তি ছেড়ে বিশ্বকাপে খেলতে এসেছি। সত্যি বলতে, আমি যত টাকা ইনকাম করেছি তার চেয়ে বেশি খরচ করেছি। আমার ট্রেইনারকে সঙ্গে নিয়ে এসেছি, সব খরচ নিজের পকেট থেকে করেছি। তবে এটা ভিন্ন ব্যাপার।’

আমির যখন ক্রিকেটে ফিরেছিলেন গেল বছর, তখন তার অধিনায়ক ছিলেন বাবর আজম। তবে তখন বাবর ছিলেন বেশ বাজে ফর্মে। বিষয়টা কাছ থেকে প্রত্যক্ষ করেছেন তিনি। সে বিষয়টা নিয়ে বাবরের সঙ্গে কথাও হয়েছিল তার।

তখন পাক অধিনায়ককে কী বলেছিলেন আমির? সেটা তিনি নিজেই জানালেন। তার কথা, ‘বাবর এখন পাকিস্তানের সেরা ক্রিকেটার — এতে কোনো সন্দেহ নেই। তবে ও খারাপ সময় পার করছে, আর এটা অনেকদিন ধরে চলছে। আমি দেখেছি ও বলের প্রতি দেরিতে রিঅ্যাক্ট করছে, তাই শট সিলেকশন খারাপ হচ্ছে।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status