|
দুঃস্বপ্নের মধুচন্দ্রিমা শেষে স্যালুট দিয়ে স্বামীকে চিরবিদায়
নতুন সময় ডেস্ক
|
|
দুঃস্বপ্নের মধুচন্দ্রিমা শেষে স্যালুট দিয়ে স্বামীকে চিরবিদায় গত মঙ্গলবার ভূ-স্বর্গ হিসেবে খ্যাত ভারতের জম্মু-কাশ্মীরের পেহেলগামে ঘটে যাওয়া ভয়াবহ বন্দুক হামলার শিকার হন এই নবদম্পতি। হামলায় হিমাংশী নরওয়ালের চোখের সামনেই প্রাণ হারিয়েছেন তার স্বামী ভারতীয় নৌবাহিনীর সদস্য লেফটেন্যান্ট বিনয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে ভাইরাল স্বামীর নিথর দেহের পাশে স্ত্রীর নির্বাক হয়ে বসে থাকার সেই দৃশ্যটি। নতুন এই দম্পতির এমন ছবি কাঁদিয়েছে কোটি মানুষকে। ![]() দুঃস্বপ্নের মধুচন্দ্রিমা শেষে স্যালুট দিয়ে স্বামীকে চিরবিদায় দিল্লি বিমানবন্দরে জাতীয় পতাকায় মোড়ানো কফিনে শ্রদ্ধা জানানো হয় ২৬ বছর বয়সী লেফটেন্যান্ট বিনয়কে। মাত্র দু’বছর আগে তিনি যোগ দেন ভারতীয় নৌবাহিনীতে। কয়েক মাস আগে পদোন্নতি পেয়ে হন লেফটেন্যান্ট। মাত্র ৭ দিন আগে ১৬ এপ্রিল জাঁকজমক আয়োজনে বিয়ে হয় বিনয় ও হিমাংশীর। মধুচন্দ্রিমায় সুইজারল্যান্ড যাওয়ার পরিকল্পনা ছিল এ দম্পতির। কিন্তু ভিসা জটিলতায় এ পরিকল্পনা বদলাতে হয় তাদের। ঠিক করেন ভালোবাসার মানুষের সাথে ঘুরে আসবেন পৃথিবীর স্বর্গখ্যাত জম্মু ও কাশ্মীর। কিন্তু মঙ্গলবার ঘোরাঘুরির এক পর্যায়ে তারা যখন ভেলপুরি খাচ্ছিলেন ঠিক তখনই শুরু হয় বন্দুক হামলা, গুলি লাগে বিনয়ের মাথায়। এতে প্রাণ হারান তিনি। এ হামলায় বিনয় ছাড়াও প্রাণ হারান আরও ২৫ জন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
