|
সৌদি আরবের কনসার্ট মাতাবেন জেমস, মিলা, কনারা
নতুন সময় ডেস্ক
|
![]() সৌদি আরবের কনসার্ট মাতাবেন জেমস, মিলা, কনারা উৎসব শুরু হয়েছে ৯ এপ্রিল। এতে অংশ নিচ্ছে সুদান, ভারত, ফিলিপাইন ও বাংলাদেশসহ বেশ কয়েকটি দেশ। প্রতিটি দেশকে চার দিন করে সময় দেওয়া হয়েছে নিজস্ব সংস্কৃতি উপস্থাপনের জন্য। বাংলাদেশের জন্য নির্ধারিত সময় হলো ৩০ এপ্রিল থেকে ৩ মে পর্যন্ত। এই সময়ে অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী হস্তশিল্প প্রদর্শনী, খাবারের স্টল, শিশুদের জন্য নানা আয়োজন, ওয়ার্কশপ এবং সংগীতানুষ্ঠান। ৩০ এপ্রিল গান পরিবেশন করবেন কনা, আকাশ মাহমুদ, আক্তার রিয়া ও ডিজে সাফা। ১ মে মঞ্চে উঠবেন ইমরান মাহমুদুল, মোহাম্মদ মিলন, আয়েশা জেবিন দীপা ও ডিজে সাফা। এই উৎসবের প্রধান আকর্ষণ থাকছে ২ মে। সেদিন মঞ্চ মাতাবেন বাংলাদেশের কিংবদন্তি রক তারকা জেমস। তার সঙ্গে থাকবেন বিউটি খান, আকাশ মাহমুদ, আক্তার রিয়া ও ডিজে সাফা। শেষ দিন অর্থাৎ ৩ মে পারফর্ম করবেন মিলা, আরমান আলিফ, বিউটি খান এবং ডিজে সাফা। জেমস এর আগে ‘রিয়াদ সিজন ২০২৩’-এ পারফর্ম করে প্রবাসী দর্শকদের হৃদয় জয় করেছিলেন। এবারও তার পরিবেশনায় আছেন তিনি। এক ভিডিও বার্তায় ইমরান মাহমুদুল বলেন, ‘সৌদি আরবের সকল প্রবাসী ভাই ও বোনদের আমন্ত্রণ জানাচ্ছি ১ মে আল ইস্কান পার্কে। আমরা গান করব, মজা করব, অনেক সুন্দর স্মৃতি নিয়ে আসব— বিকেল ৪টা থেকে রাত ১১টা পর্যন্ত।’ |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
