|
অন্তঃসত্ত্বা কিয়ারাকে কোটি টাকার উপহার সিদ্ধার্থের
নতুন সময় ডেস্ক
|
![]() অন্তঃসত্ত্বা কিয়ারাকে কোটি টাকার উপহার সিদ্ধার্থের ভারতীয় গণমাধ্যমের খবর, হবু মা কিয়ারাকে একটি লাক্সারি গাড়ি উপহার দিয়েছেন সিদ্ধার্থ মালহোত্রা। আর সেই গাড়ি হল টয়োটা ভেলফায়ার। বলিউডের অনেক তারকারাই এই গাড়ি ব্যবহার করেন। তাদের মধ্যে রয়েছেন অজয় দেবগন, অনিল কাপুর, ঐশ্বরিয়া রাই, কৃতি শ্যানন, অক্ষয় কুমার ও আমির খান। জানা গেছে, এই গাড়ির দাম ১.১২ কোটি রুপি। ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি মা হতে চলার ঘোষণা করেন অভিনেত্রী। তবে কিয়ারা ও সিদ্ধার্থ সন্তান আসার খবর দিলেও, কবে ডেলিভারি বা প্রেগন্যান্সির কত মাস চলছে, তার কিছুই জানাননি। শেরশাহ ছবিতে কাজ করার সময় সম্পর্কে জড়ান সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি। যদিও সম্পর্ক নিয়ে প্রকাশ্যে তেমন কথা বলেননি তারা। ২০২৩ সালের ৭ ফেব্রুয়ারি রাজস্থানে বিয়ে করেন তারা। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
