|
দীপিকাই আমার সাবেক প্রেমিকা: শাহরুখ খান
নতুন সময় ডেস্ক
|
![]() দীপিকাই আমার সাবেক প্রেমিকা: শাহরুখ খান এবার বলিউডে নতুনরূপে আসছেন বাদশাহ শাহরুখ খান। তার নতুন সিনেমা ‘কিং’-এ দেখা যাবে ভিন্ন আমেজে। তবে ‘কিং’—শুধু সিনেমার নাম নয়, শাহরুখের আত্মপরিচয়ও। এই সিনেমায় তার সঙ্গে রয়েছেন মেয়ে সুহানা খানও। আর ঠিক এখানেই বদলাচ্ছে দৃশ্যপট। আর সেই দৃশ্যপটের লড়াইয়ের ময়দানেই নামছেন জনিপ্রয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। ‘কিং’-এ দীপিকাকে দেখা যাবে শাহরুখের সাবেক প্রেমিকা হিসাবে। এবং সুহানার মায়ের ভূমিকায় থাকবেন অভিনেত্রী। যদিও চরিত্রটি ক্যামিও। কিন্তু এই ‘অতিথি’ হাজিরাই নাকি হয়ে উঠবে সিনেমার সবচেয়ে বড় চমক। সেই নিয়েই কিং খান মজার ছলে বলেছিলেন—'দীপিকাই তো আমার সাবেক প্রেমিকা, সুহানার মা।' এর আগে জানা গেছে, 'কিং' সিনেমাটি পরিচালনা করছেন সুজয় ঘোষ। কিন্তু না, ক্যামেরার পেছনে দেখা যাবে পাঠান’খ্যাত পরিচালক সিদ্ধার্থ আনন্দ। আর শুধু পর্দার মধ্যে নয়, পর্দার বাইরেও এক লড়াই চলবে। পরিচালকের রদবদলের পরও বাদশা তার এই প্রজেক্টের প্রতি এতটাই যত্নবান যে, বাজেট নিয়েও ভেঙে ফেলেছেন পুরোনো রেকর্ড। আগামী মাস থেকেই শুরু হতে চলেছে দীপিকার শুটিং পর্ব। এমনকি সুহানার সঙ্গে একাধিক দৃশ্যের মহড়া ইতোমধ্যে সেরে ফেলেছেন তিনি। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
