|
বিএনপি ক্ষমতায় গেলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দলীয়করণ করা হবে না - আমিনুল হক
নতুন সময় প্রতিবেদক
|
![]() বিএনপি ক্ষমতায় গেলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দলীয়করণ করা হবে না - আমিনুল হক আজ শুক্রবার (০৯ মে) বিকেলে নারায়ণগঞ্জের মাসদাইর পতেঙ্গা মাঠে শহীদ জিয়া স্মৃতি প্রাইস মানি ফুটসাল ফুটবল টুর্নামেন্ট এর ২০২৫ এর ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আমিনুল হক বলেন- বাংলাদেশের সাধারণ মানুষের দল বিএনপি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতায় এলে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো দলীয়করণ থেকে মুক্ত রাখা হবে।প্রতিষ্ঠানগুলো হবে দেশের সর্বসাধারণের। এ সময় তিনি আরো বলেন স্বৈরাচার হাসিনা অনেক অযোগ্য লোককে দলীয়করণের মাধ্যমে গুরুত্বপূর্ণ পদে বসিয়েছিল। যার কারণে সে সকল প্রতিষ্ঠানগুলো ব্যাপক দুর্নীতির মাধ্যমে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিএনপির এই নেতা আরো বলেন - স্বৈরাচারের সাথে আঁতাত করে একটি মহল ক্রীড়াঙ্গনকে ধ্বংস করেছে। এখন দেখা যায় তারাও বহল তবিয়তে রয়েছে। অতি দ্রুত তাদেরকে বিচারের আওতায় না আনলে, স্বৈরাচারী কায়দায় তারা আবারও স্বৈরাচারকে ফিরিয়ে আনবে এবং দেশকে আবারো ধ্বংস করে দিবে। এরআগে সকালে রাজধানীর পল্লবী ২ নং কমিউনিটি সেন্টারে আয়োজিত ১ম লাইট হাউস কারাত প্রতিযোগিতা-২০২৫ এর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আমিনুল হক। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
নাঙ্গলকোটে মধ্য বয়সী এক লম্পটের বিরুদ্ধে মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ
বাগমারায় অবৈধ পুকুর খননবিরোধী অভিযান, ৩ ভেকু অকেজো, দুইজনের কারাদণ্ড
ভূরুঙ্গামারীতে ৩ হাজার ৯০ কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
