|
প্রেম-ভালোবাসা আর বিয়ে নিয়ে যা বললেন জয়া
নতুন সময় ডেস্ক
|
![]() প্রেম-ভালোবাসা আর বিয়ে নিয়ে যা বললেন জয়া এ মুহূর্তে অভিনেত্রী তার নতুন সিনেমা নিয়ে ভীষণ ব্যস্ত। আগামী শুক্রবার (১৬ মে) মুক্তি পাচ্ছে জয়া আহসানের সিনেমা ‘জয়া আর শারমিনের গল্প’। ইতোমধ্যে প্রকাশ্যে এসেছে সিনেমার এক মিনিট ১৯ সেকেন্ডের সেই ট্রেলার। করোনা মহামারির সময় লকডাউনে আটকে থাকা দুই নারীর বন্ধুত্বের গল্প নিয়ে নির্মাণ হয়েছে ‘জয়া আর শারমিনের গল্প’। এটি নির্মাণ করেছেন পিপলু আর খান। সেই সিনেমা মুক্তি সামনে রেখে ট্রেলারটি দর্শকদের দেখার আহ্বান জানিয়ে একটি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানালেন তার প্রেম-ভালোবাসা ও বিয়ের কথা। বিয়ে প্রসঙ্গে জয়া আহসান বলেন, আপাতত বিয়ের কোনো পরিকল্পনা নেই। আমি সবসময় একটা কথাই বলি— আমি কখনো রোডম্যাপ করে চলি না। যদি কখনো ইচ্ছে হয়, বিয়েশাদি করেই নিতে পারি। কিন্তু আপাতত এ মুহূর্তে কোনো প্ল্যান নেই। প্রেমে আছেন কিনা—এমন প্রশ্নের উত্তরে অভিনেত্রী বলেন, প্রেম রয়েছে। আমার প্রেমটা সিনেমাপ্রেমীদের নিয়ে, আমার কাজ নিয়ে। আসলে অনেক আগেই হয়ে গেছে এটা। তিনি বলেন, আমার সিনেমার কাজের সঙ্গে যেটা সত্যিকার অর্থে আমার বড় প্রেম। দর্শক রাগ করুক বা বলুক যে জয়া একঘেয়ে কথা বলে। কিন্তু আমার প্রেম, বিয়ে, সংসার— সবকিছুই ওই অভিনয়ের সঙ্গেই। অভিনেত্রী আরও বলেন, দর্শকদের কাছে আমার সবসময় কৃতজ্ঞতা এবং সেটি আন্তরিকভাবে। জয়া বলেন, আমি খুবই সাধারণ একজন মানুষ। আর সেই জায়গা থেকে আপনারা আমাকে একটি জায়গা দিয়েছেন, আমাকে ভালোবেসেছেন। সে জন্যই আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
