|
টেস্ট থেকে অবসরের ঘোষণা দিয়েই ফেললেন কোহলি
নতুন সময় ডেস্ক
|
![]() টেস্ট থেকে অবসরের ঘোষণা দিয়েই ফেললেন কোহলি কিন্তু না। কোহলি নিজের সিদ্ধান্তেই অটল থাকলেন। আজ সোমবার আনুষ্ঠানিকভাবেই টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন ভারতীয় দলের কিংবদন্তি এই ব্যাটার। কোহলির ট্স্টে অবসরের মধ্যে দিয়ে ভারতের সাদা পোশাকের ক্রিকেটে একটি যুগের পরিসমাপ্তি ঘটলো। সোমবার সকালে সামাজিক মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে কোহলি বলেন, টেস্ট ক্রিকেটে প্রথমবার ব্যাগি ব্লু (ভারতের টেস্ট ক্যাপ) পরেছিলাম ১৪ বছর আগে। সত্যি বলতে আমি কখনও কল্পনাও করিনি এই ফরম্যাট আমাকে এমন এক সফরে নিয়ে যাবে। এটা আমাকে পরীক্ষায় ফেলেছে, গড়ে তুলেছে আর এমন সব শিক্ষা দিয়েছে যা সারাজীবন সঙ্গে থাকবে।’ ‘সাদা জার্সিতে খেলার মধ্যে একটা গভীর ব্যক্তিগত অনুভূতি আছে। নিঃশব্দ পরিশ্রম, দীর্ঘ দিনগুলোর লড়াই, এমন সব ছোট ছোট মুহূর্ত যা কেউ দেখে না, কিন্তু মনের গভীরে চিরদিন থেকে যায়।’ কোহলি আরও লেখেন, ‘আমি যখন এই ফরম্যাট থেকে সরে দাঁড়াচ্ছি, এটা সহজ নয়—তবে মনে হচ্ছে এটাই সঠিক সময়। আমি এই খেলায় আমার সবটুকু দিয়েছি। এটা আমাকে তার চেয়েও অনেক বেশি ফিরিয়ে দিয়েছে। আমি কৃতজ্ঞতায় পূর্ণ এক হৃদয় নিয়ে সরে দাঁড়াচ্ছি এই খেলা থেকে।সতীর্থ এবং প্রত্যেকটি মানুষের জন্য যারা আমাকে এই যাত্রায় মূল্যবান অনুভব করিয়েছেন। আমি সব সময় হাসিমুখেই আমার টেস্ট ক্যারিয়ারকে স্মরণ করবো।’ |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
