|
বাংলাদেশের কোচ হয়ে যা বললেন টেইট
নতুন সময় ডেস্ক
|
![]() বাংলাদেশের কোচ হয়ে যা বললেন টেইট টাইগার পেসারদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত টেইট। বাংলাদেশ ক্রিকেটে যে নতুন যুগের সূচনা হয়েছে তা থেকে ভালো ফলাফল এনে দিতে চান তিনি। বিশেষ করে তরুণ পেসারদের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছেন। বাংলাদেশের কোচ হয়ে টেইট বলেন, 'ভালো একটা সময়ে বাংলাদেশ দলের সঙ্গে যুক্ত হলাম। এখন তাদের নতুন যুগ চলছে। যে কথা অনেকবারই সাম্প্রতিককালে বলা হয়েছে, অনেক তরুণ পেসার আছে দলে যা দারুণ ব্যাপার।' এর আগে বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি লিগ বিপিএলে কাজ করেছেন টেইট। তাই অনেক ক্রিকেটারের সঙ্গে যেমন তার পরিচয় আছে, তেমনি এখানকার ক্রিকেট সংস্কৃতিও ভালোই জানা তার। তাই সে অনুযায়ীই কাজ করার পরিকল্পনা আছে তার। টেইট বলেন, 'এটা আন্তর্জাতিক ক্রিকেট, ডেভেলপমেন্ট দল নয়। এখানে সবাই চায় ফলাফল। আমারও সেদিকেই মনোযোগ। যত বেশি সম্ভব জয় এনে দিতে চাই।' |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
