ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
সাকিবের সেজদা রহস্য উন্মোচন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 19 January, 2019, 3:02 PM

সাকিবের সেজদা রহস্য উন্মোচন

সাকিবের সেজদা রহস্য উন্মোচন

ফিফটি ছুঁয়ে সেজদা করলেন সাকিব আল হাসান! অথচ সেঞ্চুরি স্পর্শ করেও তাকে এমন উদযাপন করতে দেখা যায় না। স্বাভাবিকভাবেই তার হুট করে সেজদা নিয়ে কৌতুহলের সৃষ্টি হয়েছে। তা নিবৃত্তও হলো।

সিলেট সিক্সার্সের দেয়া ১৫৯ রানের টার্গেটে ব্যাটিং করছিলেন ঢাকা ডায়নামাইটস দলপতি সাকিব। ক্রিজে নামার পর থেকেই ব্যাট হাতে দুর্দান্ত ছিলেন তিনি। ইনিংসের ১২তম ওভারে লেগস্পিনার সন্দীপ লামিচানের দ্বিতীয় বলে চার হাঁকিয়ে ফিফটি স্পর্শ করেন বিশ্বসেরা অলরাউন্ডার। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে সেজদা করেন তিনি।

সাকিবকে এমন দৃশ্যে দেখে বিস্মিত হন সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে উপস্থিত এবং টিভি সেটের সামনে বসে থাকা দর্শক। তার দুর্দমনীয় ইনিংসে শেষ পর্যন্ত বড় জয় পায় ঢাকা। ম্যাচে শেষে অধিনায়কের সেজদা রহস্য উন্মোচন করেন ডায়নামাইটসদের ম্যানেজার আজম ইকবাল।

২০১৩ সালে বিপিএল চ্যাম্পিয়ন হয় ঢাকা। সেই আসরেই সবশেষ ফিফটি করেন সাকিব। দীর্ঘ পাঁচ বছরের অপেক্ষা শেষে ষষ্ঠ আসরে পঞ্চাশোর্ধ্ব ইনিংস পেলেন তিনি। যা তার জন্য বড় পাওয়া।

আজম ইকবাল বলেন, ওই বছর আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম। সেবার শেষ অর্ধশতক পেয়েছিলেন সাকিব। এরপর গেল পাঁচ বছরে কোনো হাফসেঞ্চুরি পাননি। এবার আবার পেয়েছেন। তাই তার এই উদযাপন। ৬ বছরের সেই দীর্ঘ খরা ঘুচাতে পেরেই সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বাংলাদেশ ক্রিকেটের 'পোস্টার বয়'।

গেলবার ঢাকা ডায়নামাইটসকে হারিয়ে প্রথমবার শিরোপা ঘরে তোলে রংপুর রাইডার্স। তাহলে কী এবার ট্রফি উঠছে সাকিবের হাতে?

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status