ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
বাঁশ দিয়ে দুর্গার মূর্তি গড়ে নুরুদ্দিন আহমেদের রেকর্ড
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 19 January, 2019, 3:05 PM

বাঁশ দিয়ে দুর্গার মূর্তি গড়ে নুরুদ্দিন আহমেদের রেকর্ড

বাঁশ দিয়ে দুর্গার মূর্তি গড়ে নুরুদ্দিন আহমেদের রেকর্ড

সনাতনী ধর্মাবলম্বীর দুর্গা পুজা আসতে এখনও দিন বাকী। তার আগেই দুনিয়ার সবচেয়ে উচু দুর্গার মূর্তি তৈরি করে রেকর্ড গড়েছেন নুরুদ্দিন আহমেদ নামের এক ভারতীয়।

নুরুদ্দিন আহমেদ ভেঙে ফেলেছেন এর আগের রেকর্ড। কলকাতার দেশপ্রিয় পার্কে তৈরি হয়েছিল দুর্গা দেবীর বিশালাকার এক মূতি।

সে রেকর্ড ভেঙে নুরুদ্দিন নাম লেখালেন লিমকা বুক অব রেকর্ডসে।

পশ্চিমবঙ্গের খালিপাড়া এলাকার বাসিন্দা নুরুদ্দিন আহমেদ পেশায় একজন কারুশিল্পী।

ভারতের গুয়াহাটির বিষ্ণুপুরের এক প্যান্ডেলে বাঁশ দিয়ে ৯৮ ফুট উঁচু দুর্গা মূর্তিটি তৈরি করেছেন।

দূর্গার পুরো মূর্তিটাই তৈরি বাঁশ দিয়ে। সেই প্রতিমা দেখতে মানুষের ঢল নেমেছে।

প্রশ্ন উঠেছে নুরুদ্দিনের ধর্ম নিয়েও। এ বিষয়ে নুরুদ্দিন স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘বহু মানুষ আমার কাজের প্রশংসা করেছেন। অনেকে আমার ধর্ম নিয়ে প্রশ্ন তুলেছেন। কিন্তু আমি কাজ করেছি শিল্পী হিসেবে। ধর্ম আমার ব্যক্তিগত ব্যাপার।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status