|
নাটোরে আশ্রমে আম পাড়াকে কেন্দ্র করে গুলিবর্ষণ, ৫ মোটরসাইকেল ভাংচুর
মোঃ রাসেল, নাটোর
|
![]() নাটোরে আশ্রমে আম পাড়াকে কেন্দ্র করে গুলিবর্ষণ, ৫ মোটরসাইকেল ভাংচুর মঙ্গলবার (২০ মে) উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের রামকৃষ্ণপুর ফকির চাঁদ বৈষব গোঁসাইয়ের আশ্রম এলাকায় এঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, রামকৃষ্ণপুর শ্রী শ্রী ফকির চাঁদ বৈষব গোঁসাই আশ্রম দখল নিয়ে দুড়দুড়িয়া ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক নাসির (৩৫) ও ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য মিল্টনের (৩৫) বিরোধ চলে আসছিল। মঙ্গলবার সকাল সাড়ে ১১ টার দিকে নাসির ও তার অনুসারীরা আশ্রমের বাগানের ক্রয়কৃত আম পাড়তে গেলে মিল্টন বাধা দেন। এসময় উভয়পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতি হয়। এরই জের ধরে মিল্টনের অনুসারীরা দেশীয় ও আগ্নেয়াস্ত্রসহ ঘটনাস্থলে এসে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে এবং দুটি মোটরসাইকেল ভাঙচুর করে। গুলির শব্দে আশপাশের লোকজন ও এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। এবিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুজ্জামান বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত শুরু করেছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
পবিত্র মোহন দাস সভাপতি ও মোস্তাফিজুর রহমান উজ্জল সম্পাদক
তেঁতুলিয়ায় স্মার্ট ইএসডিও ট্যুরিজম প্রকল্পের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন
নলডাঙ্গায় বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের মাঝে অ্যাসিস্টিভ ও কৃষি প্রণধনা বিতরণে হুইপ দুলু
বাউফলে মান্তা সম্প্রদায়ের পাশে স্প্রেইড হিউম্যানিটি, খাদ্যসামগ্রী বিতরণ
