|
র্যাব-১২ এর অভিযানে বগুড়ায় হত্যা মামলার এজহারভুক্ত পলাতক আসামি গ্রেফতার
মোস্তফা আল মাসুদ, বগুড়া
|
![]() র্যাব-১২ এর অভিযানে বগুড়ায় হত্যা মামলার এজহারভুক্ত পলাতক আসামি গ্রেফতার গত ১১ এপ্রিল ২০২৫ তারিখ রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে গাজীপুর মহানগরের দাখিনখান এলাকায় পূর্ব পরিকল্পিতভাবে রাকিব মোল্লা (২৮) নামের এক যুবককে কচুক্ষেতের একটি ডোবায় কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের বাবা ইব্রাহিম মোল্লা বাদী হয়ে সদর থানা, গাজীপুর মেট্রোপলিটন পুলিশে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার এজাহারভুক্ত ১৬ নম্বর পলাতক আসামি মোঃ আতিকুর রহমান, পিতা মৃত রমজান আলী, সাং-দাখিনখান, বিশ্বরোড, গাজীপুর—বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থানগড় ০১ নম্বর গেট এলাকায় আত্মগোপন করে ছিলেন বলে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিশ্চিত হয় র্যাব। পরে ৩ জুন ২০২৫ তারিখ রাত আনুমানিক ৯টার দিকে র্যাব-১২, সিপিএসসি, বগুড়া-এর একটি দল ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব জানায়, এ ধরনের সন্ত্রাসী ও হত্যাকারীদের গ্রেফতারের অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে আরও জোরদার করা হবে। বাংলাদেশকে একটি অপরাধমুক্ত দেশ হিসেবে গড়ে তুলতেই এই কার্যক্রম চলমান রয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
পবিত্র মোহন দাস সভাপতি ও মোস্তাফিজুর রহমান উজ্জল সম্পাদক
তেঁতুলিয়ায় স্মার্ট ইএসডিও ট্যুরিজম প্রকল্পের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন
নলডাঙ্গায় বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের মাঝে অ্যাসিস্টিভ ও কৃষি প্রণধনা বিতরণে হুইপ দুলু
বাউফলে মান্তা সম্প্রদায়ের পাশে স্প্রেইড হিউম্যানিটি, খাদ্যসামগ্রী বিতরণ
