যারা দুর্নীতি করছেন, সংশোধন হোন: বিআরটিএ কর্মকর্তাদের কাদের
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 23 January, 2019, 2:49 PM
যারা দুর্নীতি করছেন, সংশোধন হোন: বিআরটিএ কর্মকর্তাদের কাদের
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষকে (বিআরটিএ) যে কোনো মূল্যে দুর্নীতিমুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, যারা দুর্নীতি করছেন, ব্যাড প্র্যাকটিস করছেন- দ্রুত সংশোধন হোন। এসব কোনোভাবেই সহ্য করা হবে না।
বুধবার দুপুরে রাজধানীর বনানীতে বিআরটিএ কার্যালয়ে প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময়সভায় তিনি এ কথা বলেন।
দুর্নীতিবাজ কর্মকর্তাদের সংশোধনের সুযোগ দিয়ে সেতুমন্ত্রী বলেন, অনিয়ম-দুর্নীতি কোনোভাবেই সহ্য করা হবে না। বিআরটিএ কর্মকর্তারা যদি বাইরের দালালদের প্রশ্রয় দেন, তা হলে অনিয়ম-দুর্নীতি চলতেই থাকবে। যারা আগে ছিলেন, ব্যাড প্র্যাকটিস করেছেন- আমি তাদের শুধরে নেয়ার অনুরোধ করব। অনিয়ম-দুর্নীতি যে কোনো মূল্যে বন্ধ করতে হবে।
এ সময় বিআরটিএকে জনবান্ধব ও হয়রানিমুক্ত একটি সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে দেখতে চান বলেও জানান ওবায়দুল কাদের।