ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
ঘুষের টাকাসহ হাতেনাতে গ্রেফতার ভূমি অফিসের সার্ভেয়ার
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 23 January, 2019, 2:51 PM

ঘুষের টাকাসহ হাতেনাতে গ্রেফতার ভূমি অফিসের সার্ভেয়ার

ঘুষের টাকাসহ হাতেনাতে গ্রেফতার ভূমি অফিসের সার্ভেয়ার

ঘুষের টাকাসহ হাতেনাতে গ্রেফতার হয়েছেন কিশোরগঞ্জ সদর উপজেলার ভূমি অফিসের এক সার্ভেয়ার। বুধবার দুপুরে এক ব্যক্তির কাছ থেকে ১০ হাজার টাকা ঘুষ নেয়ার সময় তাকে আটক করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

গ্রেফতার ওই সার্ভেয়ারের নাম মো. গিয়াস উদ্দিন। এ ঘটনায় দুদক আইনে তার বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে।

দুদক ময়মনসিংহ সমন্বিত কার্যালয়ের পরিচালক কামরুল আহসানের নেতৃত্বে দুদকের একটি দল বুধবার ভূমি অফিসে অভিযানে যায়। গিয়ে দেখে জমি খারিজের প্রতিবেদন দেয়ার বিনিময়ে শহরের ইটালী ভবনের মালিক শাহ আবদুল হাকিমের কাছ থেকে ১০ হাজার টাকা ঘুষ নিচ্ছে ভূমি অফিসের সার্ভেয়ার গিয়াস উদ্দিন। পরে তাকে হাতেনাতে আটক করা হয়।

দুদক সূত্র জানায়, গিয়াস উদ্দিন আগেও ঘুষ নিয়ে কাজ করত। আবদুল হাকিমের কাছ থেকে ঘুষ দাবির বিষয়টি আগেই জানতে পারে দুদক। পরে বুধবার দুপুরে টাকা লেনদেনের সময় সেখানে ওঁৎ পেতে থাকা দুদকের একটি দল তাকে হাতেনাতে আটক করে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status