ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
ফখরুলের সঙ্গে বিতণ্ডার প্রশ্নই আসে না: বগুড়া বিএনপি সভাপতি
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 23 January, 2019, 8:12 PM

ফখরুলের সঙ্গে বিতণ্ডার প্রশ্নই আসে না: বগুড়া বিএনপি সভাপতি

ফখরুলের সঙ্গে বিতণ্ডার প্রশ্নই আসে না: বগুড়া বিএনপি সভাপতি

‘বগুড়ার নেতার সঙ্গে বিতণ্ডায় মির্জা ফখরুল’- এ শিরোনামে একটি শীর্ষ সংবাদমাধ্যমের অনলাইনের খবরের তীব্র প্রতিবাদ জানিয়েছেন বগুড়া জেলা বিএনপির সভাপতি মো. সাইফুল ইসলাম।

বুধবার সন্ধ্যার দিকে নিজের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানান এই বিএনপি নেতা।

প্রেস বিজ্ঞপ্তিতে বগুড়া জেলা বিএনপি সভাপতি বলেন, বুধবার অনলাইনে ‘বগুড়ার নেতার সঙ্গে বিতণ্ডায় মির্জা ফখরুল’ শীর্ষক খবরের তীব্র নিন্দা জানাচ্ছি। এ ধরনের ভিত্তিহীন খবর পরিবেশন করা থেকে বিরত থাকার জন্য আহ্বান জানাচ্ছি।

তিনি বলেন, বিএনপি মহাসচিব একজন সম্মানিত ব্যক্তি। উনার সঙ্গে বাকবিতণ্ডার প্রশ্নই আসে না। উনাকে আমরা সবাই শ্রদ্ধা করি। উনি আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তি। উনাকে কেন্দ্র করে যে খবর পরিবেশন করা হয়েছে তা সঠিক নয় বলে দাবি করেন বগুড়া জেলা বিএনপি সভাপতি।

উল্লেখ্য, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবার বগুড়ায় যান। তিনি বগুড়া-৬ (সদর) আসন থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়েছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status