ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
সোহরাওয়ার্দীতে জামায়াতের ‘জাতীয় সমাবেশে’ মিছিল নিয়ে যাচ্ছেন নেতাকর্মীরা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 19 July, 2025, 9:21 AM

সোহরাওয়ার্দীতে জামায়াতের ‘জাতীয় সমাবেশে’ মিছিল নিয়ে যাচ্ছেন নেতাকর্মীরা

সোহরাওয়ার্দীতে জামায়াতের ‘জাতীয় সমাবেশে’ মিছিল নিয়ে যাচ্ছেন নেতাকর্মীরা

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ‘জাতীয় সমাবেশ’ ঘিরে ব্যাপক জনসমাগম দেখা গেছে।

শনিবার (১৯ জুলাই) বেলা দুইটা থেকে সমাবেশ শুরু হওয়ার কথা। দলের আমির শফিকুর রহমানের সভাপতিত্বে সমাবেশে কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেবেন। এই সমাবেশকে কেন্দ্র করে শুক্রবার সন্ধ্যা থেকেই সমাবেশস্থলে জড়ো হতে শুরু করেছেন দলটির নেতাকর্মীরা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা আগেভাগেই চলে এসেছেন।

শনিবার সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় দেখা গেছে, ব্যানার-ফেস্টুন হাতে মিছিল নিয়ে সমাবেশস্থলের দিকে যাচ্ছেন দলটির নেতাকর্মীরা। মিছিলে সমাবেশ সফল হোক বলে স্লোগান দিচ্ছেন তারা। মেট্রোরেলেও জামায়াতের নেতাকর্মীদের ভিড় দেখা গেছে।

দলটির নেতাকর্মীরা জানিয়েছেন, স্বাধীনতা-উত্তর এই প্রথম সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করছে জামায়াত। আগামী জাতীয় নির্বাচন ও গুরুত্বপূর্ণ সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্যের পাশাপাশি গোপালগঞ্জে এনসিপির সমাবেশে আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের হামলার ঘটনাকে কেন্দ্র করে হঠাৎ তৈরি হওয়া রাজনৈতিক অস্থিরতার মধ্যে এই সমাবেশ হতে যাচ্ছে। সমাবেশে বড় ধরনের জমায়েত নিশ্চিত করতে রেলপথ, নৌপথ ও সড়কপথে নানা পদক্ষেপ নিয়েছে দলটি।

এই সমাবেশে তাদের মূল দাবি হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সবার জন্য সমান সুযোগ তৈরি করা, মৌলিক সংস্কার, জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন, সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠান উল্লেখযোগ্য।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status