|
ময়মনসিংহে যুবককে ধর্ষণের প্রত্যয়নপত্র দিলেন ইউপি চেয়ারম্যান
মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, ময়মনসিংহ
|
![]() ময়মনসিংহে যুবককে ধর্ষণের প্রত্যয়নপত্র দিলেন ইউপি চেয়ারম্যান প্রত্যয়নপত্র দেওয়ার বিষয়টি স্বীকার করে মাইজবাগ ইউপি চেয়ারম্যান সাইদুল ইসলাম বাবুল বলেন, ‘সমাজে অনেক খারাপ মানুষেরও ভালো প্রত্যয়নপত্র পাওয়ার রেকর্ড অনেক। এতে খারাপ লোকগুলো আরও খারাপ হওয়ার সাহস পায়। তাই যে খারাপ তাকে সেই প্রত্যয়নপত্রই দেওয়া হয়েছে। যাতে অন্য খারাপ লোকেরা এ থেকে শিক্ষা নিতে পারে। যারা খারাপ তাকে ভালো মানুষের প্রত্যয়নপত্র দেওয়া ঠিক না। সেটা জাতির সঙ্গে প্রতারণা। শরীফ ধর্ষণ করেছে।’ যার কারণে তাঁকে ধর্ষণের প্রত্যয়ন দেওয়া হয়েছে বলে উল্লেখ করেন চেয়ারম্যান। জানা গেছে, মাইজবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে প্রত্যয়নপত্র সংগ্রহ করতে যান স্থানীয় ৭ নম্বর ওয়ার্ডের তারাটি গ্রামের মো. আব্দুল বারেক মিয়ার ছেলে মো. শরীফ মিয়া (২২)। প্রত্যয়নপত্রে ইউপি চেয়ারম্যান উল্লেখ করেন, ‘মো. শরীফ মিয়া. পিতা: বারেক মিয়া, আমার জানামতে তিনি ইতিপূর্বে এক কিশোরীকে ধর্ষণ করতে না পেরে বাড়িতে আগুন লাগিয়ে দেন। তিনি একজন দুষ্কৃতকারী এবং দুশ্চরিত্রের। তাছাড়া কিছুদিন আগে তিনি চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ করেছেন। তিনি সামাজিক বা আইনের কোনো তোয়াক্কা করেন না। আমি তাঁকে আইনের আওতায় এনে শাস্তি দেওয়ার জোর দাবি জানাচ্ছি।’ ধর্ষণের প্রত্যয়ন পাওয়া শরীফ এ বছরের ১৩ জুন একই এলাকার এক চতুর্থ শ্রেণির ছাত্রীকে একা পেয়ে ধর্ষণ করেন। এ ঘটনার পর ছাত্রীর বাবা বাদী হয়ে ঈশ্বরগঞ্জ থানায় শরীফের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। ধর্ষণের শিকার ওই শিশুর পরিবারের হাতেও ধর্ষণের প্রত্যয়নপত্র পৌঁছেছে। এদিকে গত (১ আগস্ট) শুক্রবার রাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে র্যাব-১-এর সদস্যরা ধর্ষণের অভিযোগে অভিযুক্ত শরীফকে গ্রেপ্তার করে ময়মনসিংহ র্যাব-১৪-এর কাছে হস্তান্তর করে। ঈশ্বরগঞ্জ থানা-পুলিশ পরের দিন শনিবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
ডি-ফ্যাব ১৫১ সদস্য কেন্দ্রীয় কমিটি ঘোষণা : আসাদুল্লাহ মিয়া সভাপতি নাজমুল হুদা মহাসচিব মনোনীত
সোনারগাঁয়ে জায়গা-জমি বিরোধের সংবাদে নাম জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন
ভালো ফলের ধারাবাহিকতায় নতুন পরিকল্পনা, পাচুয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ
কদমতলী থানা প্রেসক্লাব,ঢাকার উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
