|
গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে আলফাডাঙ্গায় "মানববন্ধন"
আলমগীর কবির, আলফাডাঙ্গা
|
![]() গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে আলফাডাঙ্গায় রবিবার (১০-আগস্ট) সকালে প্রেসক্লাব আলফাডাঙ্গার আয়োজনে এই মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। দৈনিক আমার সংবাদ এর আলফাডাঙ্গা প্রতিনিধি ও প্রেসক্লাব আলফাডাঙ্গা'র সভাপতি শাহীনূর রহমান শাহীন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মামুন-অর-রশিদ এর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন প্রেসক্লাব আলফাডাঙ্গার সভাপতি শাহীনুর রহমান (শাহীন), সাংগঠনিক সম্পাদক বুখারী মল্লিক দৈনিক গোয়েন্দা সংবাদ, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সৈয়দা নাজনীন সাপ্তাহিক ফাতেয়াবাদ, দপ্তর সম্পাদক জাফর আলী দৈনিক স্বদেশ বিচিত্রা, কার্যনির্বাহী সদস্য রেজাউল করিম সাপ্তাহিক বোয়ালমারী বার্তা, কার্যকারী সদস্য মুরাদ হোসেন প্রতিনিধি সহ আরো অনেকে। বক্তারা অনতিবিলম্বে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন কে নৃশংসভাবে হত্যার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও বিচারের দাবির পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানান। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
