|
নালিতাবাড়ী সীমান্ত দিয়ে ১০ বাংলাদেশিকে হস্তান্তর করেছে বিএসএফ
নতুন সময় প্রতিনিধি
|
![]() নালিতাবাড়ী সীমান্ত দিয়ে ১০ বাংলাদেশিকে হস্তান্তর করেছে বিএসএফ রোববার (১০ আগস্ট) বিকেলে ময়মনসিংহের ৩৯ বিজিবির হাতিপাগার বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুল লতিফ ও ভারতের মেঘালয় রাজ্যের তুরা জেলার ঢালু বিএসএফ কোম্পানি কমান্ডার এসি শেখ বশির আহমেদের উপস্থিতিতে পতাকা বৈঠকে ওই ১০ বাংলাদেশি নাগরিকদের হস্তান্তর করা হয়। বিজিবি সুত্র জানায়, বাংলাদেশ হতে বিভিন্ন সময়ে কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করে তারা। পরে ভারতীয় পুলিশ তাদের আটকের পর রোববার বিকেলে ওইসব ১০ অনুপ্রবেশকারী বাংলাদেশি নাগরিককে নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও আইসিপি দিয়ে বিজিবির নিকট হস্তান্তর করে বিএসএফ। পরে রোববার রাত ১০ টার দিকে বিজিবি কতৃপক্ষ নালিতাবাড়ী থানা পুলিশের কাছে তাদেরকে হস্তান্তর করে। হস্তান্তরকৃত ১০ বাংলাদেশি নাগরিকরা হলো- রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার মলমপাড়া গ্রামের শ্রী কিরন লাকড়া (২৮), অনিতা রানী (২৬), নন্দীনি লাকড়া (০২)। এছাড়া একই জেলার তানোর উপজেলার জোতগরীব গ্রামের শ্রী সুখদেব উরাও (৩৫), শ্রী গোলাপী উরাও (২৭), মায়া দেবী (১৬), ছায়াবতী (১৩), অর্নবতী (১০), বিষ্ণুপ্রিয়া (০৫) ও সাত মাস বয়সী সুদন্ত উরাও। বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন, হস্তান্তরকৃত ১০ বাংলাদেশি নাগরিকদের ঠিকানায় যোগাযোগ করা হচ্ছে। দ্রুতই পরিবারের কাছে হস্তান্তর করা হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
রেজাউর রহমান ফাহিম বনানী থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত
বনশ্রী সোসাইটি নির্বাচন: এগিয়ে বাতেন-দুলাল পরিষদ, যুগ্ম শিক্ষা ও ক্রীড়া সম্পাদক পদে রাশেদ আকন
বিদেশে কাজের নামে ভয়াবহ প্রতারণা: ৭ বছরে পতিতাবৃত্তি ও নির্যাতনের শিকার হয়ে ফিরলেন হাজার হাজার কর্মী
ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জরিপ নিয়ে আঞ্চলিক কর্মশালা
