|
পল্লবীতে বাসচাপায় মোটরসাইকেল আরোহীর করুণ মৃত্যু
নতুন সময় প্রতিবেদক
|
![]() পল্লবীতে বাসচাপায় মোটরসাইকেল আরোহীর করুণ মৃত্যু তিনি ঢাকার মিরপুর ১২ আলোকদি ক্যান্টনমেন্ট এলাকার স্থানীয় বাসিন্দা মৃত মোহাম্মদ আলী মোল্লার ছেলে। পুলিশ জানায়, আহত অবস্থায় পথচারীরা তাদেরকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে ইমন মোল্লাকে আগারগাঁও নিউরো সাইন্স হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে দিবাগত রাত পৌনে ২টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত ইমনের ফুফাতো ভাই আলমাস মাতব্বর জানিয়েছেন, আমি যতটুকু শুনেছি, ইমন ও সিয়াম উত্তরায় একটি বিয়ের অনুষ্ঠান থেকে মোটরসাইকেল চালিয়ে রাতে বাসায় ফিরছিলেন। পল্লবী থানার চৌরঙ্গী এলাকায় পেছন থেকে একটি বাস তাদের মোটরসাইকেলে ধাক্কা দিলে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আইল্যান্ডের সঙ্গে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয় ইমন। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
